Connect with us
ক্রিকেট

বাংলাদেশের স্পিনারদের হুমকি মনে করছেন নিউজিল্যান্ড অধিনায়ক

New Zealand captain sees Bangladesh’s spinners as a threat.
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ছবি- সংগৃহীত

সাদা বলের সিরিজ খেলতে আজ (সোমবার) বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এই সফরে বাংলাদেশের স্পিনারদের হুমকি মনে করছেন নিউজিল্যান্ড দলের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম।

ঘরের মাটিতে প্রতিপক্ষকে স্পিন দিয়ে আটকে দেওয়ার অসংখ্য রেকর্ড আছে বাংলাদেশের। বিশেষ করে মিরপুরের উইকেটে স্পিনাররা বেশ সুবিধা পায়। অতীতে এই মাঠে বড় বড় প্রতিপক্ষকে স্পিনারদের সাহায্যে হারিয়েছে টাইগাররা। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে এই মাঠে। তাই স্পিনারদের হুমকি হিসেবে দেখছেন লাথাম।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক লাথাম বলেন, ‘বাংলাদেশের মাটিতে যেকোনো আন্তর্জাতিক ম্যাচে স্পিনাররা বড় ভূমিকা রাখেন। অতীত রেকর্ড তেমনই বলছে। এবারও বাংলাদেশের স্পিনাররা আমাদের বড় হুমকি হবে। তবে আমরা যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি।



যেকোনো পরিস্থিতি ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ আছে নিউজিল্যান্ড দলের। বাংলাদেশের পরিস্থিতির সঙ্গেও দ্রুত মানিয়ে নিতে পারলে ভালো ফলাফল নিয়ে ফিরতে পারবেন বলে মনে করেন এই উইকেটরক্ষক ব্যাটার।

লাথাম বলেন, ‘খেলার পরিস্থিতি ও উইকেটে ধরন অনুসারে যেকোন অবস্থার সাথে মানিয়ে নেওয়ার সামর্থ্য আমাদের আছে। বাংলাদেশ বা অন্য কোনো জায়গায় খেলার জন্য সবসময় প্রস্তুতি থাকা গুরুত্বপূর্ণ। খেলার পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলে তেমন সমস্যা হয় না। আশা করি বাংলাদেশ সফরেও আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ভালো কিছু করতে পারব।’

আগামী ১৭ ও ২০ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। ২৩ এপ্রিল সেখানে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। এরপর ২ মে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বেলা ১১টায় এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে।

ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট