Connect with us
ক্রিকেট

ম্যাচে সুযোগ না পেলেও পিএসএলের অভিজ্ঞতা জানালেন তামিম

Tamim
তানজিদ হাসান তামিম। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমি দলে ছিলেন তিনজন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিম। এই তিনজনের মধ্যে নাহিদ রানা ও শরিফুল ইসলাম একাধিক ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেও তানজিদ হাসান তামিম পুরো আসরে কোনো ম্যাচ খেলতে পারেননি।

তবে ম্যাচে সুযোগ না পেলেও তিনি পুরো সময়টাকে দেখছেন শেখার একটি বড় সুযোগ হিসেবে। দলের সঙ্গে অনুশীলন করা, ড্রেসিং রুমের পরিবেশ বোঝা এবং বিদেশি ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে তিনি নিজের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

পেশোয়ার জালমির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তানজিদ হাসান তামিম। তিনি জানান, দলের অংশ হতে পারা তার জন্য সম্মানের বিষয় ছিল। সতীর্থদের সঙ্গে সময় কাটানো এবং পুরো পরিবেশ উপভোগ করতে পেরেছেন তিনি। ম্যাচে মাঠে নামতে না পারলেও প্রতিদিনের অনুশীলন এবং দলের কার্যক্রম থেকে অনেক কিছু শিখেছেন বলে জানান এই ওপেনার। তার বিশ্বাস, এসব অভিজ্ঞতা ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আরও প্রস্তুত করবে।



ভিডিওবার্তায় তিনি আরও বলেন, দলের সবাই কঠোর পরিশ্রম করছে এবং তারা ভালো ক্রিকেট খেলছে। তার আশা, পেশোয়ার জালমি ফাইনালে উঠবে এবং শিরোপা জয়ের জন্য লড়াই করবে। তিনি সমর্থকদের দলের পাশে থাকার আহ্বান জানান এবং সবাইকে ধন্যবাদও দেন।

ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট