Connect with us
ক্রিকেট

চমক রেখে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

Bangladesh announce Sri Lanka series squad with a surprise inclusion.
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- বিসিবি

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (১২ এপ্রিল) নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

আসন্ন এই সিরিজে বাংলাদেশ দলের নতুন মুখ জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। ২০ বছর বয়সি এই উইকেটকরক্ষক ব্যাটার এখন পর্যন্ত লাল-সবুজের জার্সিতে সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায় এই ব্যাটার।

সাত বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন শারমিন সুলতানা৷ ৩২ বছর বয়সি এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটার সবশেষ ২০১৯ সালে জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন।



আগামী ১৭ এপ্রিল ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ঢাকা থেকে সরাসরি রাজশাহীর যাবে দলটি। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আগামী ২০, ২২ ও ২৫ এপ্রিল যথাক্রমে তিনটি ওয়ানডে মাঠে গড়াবে। এই সিরিজের ম্যাচগুলো সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

ওয়ানডে সিরিজ শেষে সিলেটে পাড়ি জমাবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবনানা মোস্তারি, শারমিন আক্তার সুপ্তা, জুয়াইরিয়া ফেরদৌস, ফাহিমা খাতুন, রিতু মনি, স্বর্না আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা।

ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট