Connect with us
ক্রিকেট

রানার গতিতে মুগ্ধ ডুমিনি, ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ দেখছেন

Rana and duminy
রানার গতিতে মুগ্ধ ডুমিনি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে দারুণ পারফরম্যান্স করে নজর কাড়ছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। পেশোয়ারের হয়ে টানা ভালো বোলিং করে ইতোমধ্যে প্রশংসা পেয়েছেন অনেকের। এবার তার বোলিংয়ে মুগ্ধতার কথা জানালেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জেপি ডুমিনি।

চলতি আসরেই এই লিগে অভিষেক হয়েছে রানার। শুরু থেকেই নিজের গতি ও নিয়ন্ত্রণ দিয়ে ব্যাটারদের চাপে রাখছেন তিনি। করাচির বিপক্ষে এক ম্যাচে মাত্র ৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে সবার নজরে আসেন। সেই ম্যাচে টানা ডট বল করে প্রতিপক্ষকে আটকে রাখেন তিনি।

এরপরও নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন রানা। সর্বশেষ লাহোরের বিপক্ষে ৩ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ২টি উইকেট নেন। নতুন হলেও তার বোলিংয়ে আত্মবিশ্বাস স্পষ্ট, যা দলকেও ভরসা দিচ্ছে।



রানার এই পারফরম্যান্সে মুগ্ধ ডুমিনি বলেন, তার সবচেয়ে ভালো দিক হলো গতির ওপর নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে সব ধরনের ক্রিকেটেই তিনি ব্যাটারদের জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে উঠবেন।

এখন পর্যন্ত তিনটি ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন রানা। কম ম্যাচ খেলেও উইকেট শিকারিদের তালিকায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

পেশোয়ার দলে আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলামও খেলছেন। তিনিও সুযোগ পেয়ে দলের জন্য অবদান রাখছেন। তবে তানজিদ হাসান তামিম দলে থাকলেও এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

দল হিসেবেও ভালো অবস্থানে আছে পেশোয়ার। পাঁচ ম্যাচে চারটি জয়ে তারা পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। দলের ধারাবাহিক ভালো পারফরম্যান্সে রানার অবদানও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট