Connect with us
ক্রিকেট

আইপিএল : হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় জয় তুলে নিল পাঞ্জাব

IPL: Punjab secured their third win by defeating Hyderabad.
হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ছবি- বিসিসিআই

জয় দিয়ে চলতি আইপিএল শুরু করেছিল পাঞ্জাব কিংস। এরপর থেকে জয়রথ চলছেই গত আসরের রানার্সআপদের। গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের পর এবার সানরাইজার্স হায়দরাবদকে হারিয়ে আসরের তৃতীয় জয় তুলে নিয়েছে শ্রেয়াস আইয়ারের দল।

আজ শনিবার (১১ এপ্রিল) হায়দরাবাদকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাঞ্জাব। তাতে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে দলটি। তাদের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

এদিন মুল্লানপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে বড় পুঁজি পায় হায়দরাবার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অভিষেক শর্মা। ২৮ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ওপেনার।



আরেক ওপেনার ট্রাভিস হ্যাডের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৮ রান। এছাড়া হেনরিখ ক্লাসেন ৩৩ বলে ৩৯, ঈশান কিষান ১৭ বলে ২৭ এবং অনিকেত ভর্মা ৯ বলে ১৮ রানের ইনিংস খেলেন। পাঞ্জাবের হয়ে ২টি করে উইকেট নেন আর্শদীপ সিং ও শশাঙ্ক সিং। এছাড়া একটি উইকেট নেন হ্যাভিয়ের বার্টলেট।

জবাবে ব্যাট করতে নেমে তিন ফিফটি ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব। দলের জয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অধিনায়ক আইয়ার। ৩৩ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬৯ রান করে অপরাজিত ছিলেন এই মারকুটে ব্যাটার।

ওপেনিংয়ে নামা দুই ব্যাটার প্রিয়াংশু আর্য ও প্রবসিমরান সিং ফিফটি তুলে নে। প্রিয়াংশু ২০ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৫৭ রান করেন এবং প্রবসিমরান ২৫ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৫১ রান করেন। এছাড়া শশাঙ্ক সিং ৯ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন।

হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন শিবং কুমার। এছাড়া একটি উইকেট নেন হার্শ দুবে।

সংক্ষিপ্ত স্কোর :

সানরাইজার্স হায়দরাবাদ : ২১৯/৬ (২০ ওভার)
পাঞ্জাব কিংস : ২২৩/৪ (১৮.৫ ওভার)
ফলাফল : পাঞ্জাব কিংস ৬ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১১এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট