Connect with us
ক্রিকেট

পিএসএল ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে শেষ বলে জয় পেল নাহিদ-শরিফুলরা

Nahid and Shoriful’s side secure a last-ball win after making an easy match difficult.

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবাগত ফ্রাঞ্চাইজি হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে শেষ বলে জয় পেল পেশোয়ার জালমি। বুধবার (৮ এপ্রিল) নিজেদের তৃতীয় ম্যাচে হায়দরাবাদকে ৪ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। তাতে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটি।

করাচির ন্যাশনাল ব্যাংক ক্রিকেট অ্যারেনায় আগে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১৪৫ রান তুলে গুটিয়ে যায় হায়দরাবাদ কিংসম্যান। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শরিফুল-নাহিদরা।

এদিন রানতাড়ায় নেমে ওপেনিংয়ে সুবিধা করতে পারেনি মোহাম্মদ হারিস। ৬ বলে ১১ রান করে বিদায় নেন এই ওপেনার। তিনে নেমে ২৩ বলে ২৭ রানের ইনিংস খেলে ফেরেন কুশল মেন্ডিস। এরপর মাইকেল ব্রেসওয়েল ও বাবর আজম মিলে ৩৮ রানে জুটি গড়ে জয়ের পথ আরও সহজ করেন।



তবে মাঝে বেশকিছু উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে পেশোয়ার। ইনিংসের ১৩তম ওভারে দলীয় ১০৪ রানের মাথায় বিদায় ব্রেসওয়েল। ১৯ বলে ২৫ রান করে বিদায় নেন তিনি। পরের ওভারে বিদায় নেন বাবরও। সাজঘরে ফেরার আগে ৪৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেন পেশোয়ার দলপতি।

এরপর ফারহান ইউসুফ ১৫ এবং আব্দুল সামাদ ১ রান করে বিদায় নেন। পরপর বেশকিছু উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় তারা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। এরপর ইফতিখার ও আমির মিলে ১৪ রান নিয়ে জয় নিশ্চিত করেন। ইফতিখার ১৫ এবং জামাল ৬ রানে অপরাজিত ছিলেন।

এর আগে হায়দরাবাদের হয়ে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ৩৫ বলে ৫৮ রানের ইনিংস খেলেন কুশল পেরেরা। এছাড়া মারনাস লাবুশেন ২৭ বলে ২৭, মাজ সাদাকাত ৮ বলে ১৭ এবং সাইম আইয়ুব ১৫ বলে ১৪ রান করেন।

পেশোয়ারের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন ইফতিখার আহমেদ। ৩২ রান দিয়ে সমান ৪টি উইকেট নেন সুফিয়ান মুকিম। এছাড়া একটি উইকেটের দেখা পান আমির জামাল।

এই ম্যাচ দিয়ে পিএসএলে অভিষেক ঘটেছে নাহিদ রানার। তবে অভিষেক ম্যাচে রাঙাতে পারেননি এই টাইগার পেসার। ৩০ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। এছাড়া আরেক টাইগার পেসার শরিফুল ইসলাম ২ ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।

সংক্ষিপ্ত স্কোর : 

হায়দরাবাদ কিংসম্যান : ১৪৫/১০ (১৮.২ ওভার)

পেশোয়ার জালমি: ১৪৬/৬ (২০ ওভার)

ফলাফল : পেশোয়ার জালমি ৪ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট