Connect with us
ক্রিকেট

তামিমের নেতৃত্বাধীন বিসিবিতে কে কোন বিভাগের দায়িত্ব পেলেন

Who got which responsibilities in Tamim’s ad hoc committee
অ্যাডহক কমিটির বোর্ড সভা। ছবি- বিসিবি

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত করার পর তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এবার বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের নেতৃত্বাধীন বোর্ডের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

গতকাল (৮ এপ্রিল) বিকেলে বোর্ডের দায়িত্ব পাওয়ার পর রাতেই প্রথম সভা সেরেছে নতুন কমিটির সদস্যরা। যদিও সেই সভায় দায়িত্ব বণ্টন করা হয়নি। আজ (বুধবার) এক বোর্ড সভার মধ্য দিয়ে অ্যাডহক কমিটির সদস্যদের বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে সবাই মিলেই ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব সামলাবেন। নির্দিষ্ট কাউকে গুরুত্বপূর্ণ এ বিভাগের দায়িত্ব দেওয়া হয়নি। ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজের দায়িত্ব সামলাবেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম।



সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে টুর্নামেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। আম্পায়ার কমিটির দায়িত্ব পেয়েছেন আতহার আলী খান। গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ফাহিম সিনহা।

বিসিবির বয়সভিত্তিক কমিটির দায়িত্ব পেয়েছেন তানজিল চৌধুরী। গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম বাবু। এছাড়া এডহক কমিটির একমাত্র নারী সদস্য রাশনা ইমামকে নারী বিভাগের পাশাপাশি মেডিক্যাল এবং কমপ্লেইন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

বিসিবিতে কে কোন বিভাগের দায়িত্ব পেলেন-

তামিম ইকবাল- ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ
মিনহাজুল আবেদীন নান্নু- টুর্নামেন্ট কমিটি
আতহার আলী খান- আম্পায়ার কমিটি
ফাহিম সিনহা- গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল
রাশনা ইমাম- উইমেন্স উইং, মেডিক্যাল এবং কমপ্লেইন কমিটি
তানজিল চৌধুরী- এইজ গ্রুপ
রফিকুল ইসলাম বাবু- গ্রাউন্ডস
সালমান ইস্পাহানী- মার্কেটিং এবং ডিসিপ্লিন
ইসরাফিল খসরু- ফিন্যান্স এবং ওয়েলফেয়ার
সায়েদ ইব্রাহিম আহমেদ- সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ
মির্জা ইয়াসির- লজিস্টিকস

ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট