Connect with us
ফুটবল

২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়ন করলেন আনচেলত্তি

Ancelotti has renewed his contract with Brazil until 2030.
কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

ব্রাজিলের ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে গত বছর দায়িত্ব পেয়েছিলেন কার্লো আনচেলত্তি। প্রথম দফায় ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছিল তারা। তবে বিশ্বকাপের আগেই নতুন করে চুক্তি নবায়ন করল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের পাশাপাশি পরবর্তী ২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের ডাগআউটেই থাকছেন আনচেলত্তি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইএসপিএন ব্রাজিল। সেক্ষেত্রে আরও ৪ বছর ভিনিসিয়ুস-রাফিনিয়াদের দায়িত্বে থাকছেন এই ইতালিয়ান কোচ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের শুরুতে চুক্তির খসড়া পাঠানো হয় আনচেলত্তির কাছে। দুই পক্ষের সম্মতিতে সম্পন্ন হচ্ছে এই চুক্তিটি। এখন শুধু এই ইতিলিয়ান মাস্টারমাইন্ডের আনুষ্ঠানিক স্বাক্ষর বাকি।



নতুন চুক্তি অনুযায়ী আনচেলত্তির বার্ষিক বেতন ধরা হয়েছে ১০ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩০ কোটি টাকা। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের যেকোনো কোচের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক এটি। এছাড়া আনচেলত্তির কোচিং প্যানেলের অন্যান্য সদস্যদেরও বেতন বাড়ানো হয়েছে।

২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন আনচেলত্তি। বিশ্বকাপকে সামনে রেখে গত মার্চ উইন্ডোতে শেষবারের মতো মাঠে নেমেছিল ব্রাজিল। সেখানে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হারলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে সেলেসাওরা। সবমিলিয়ে তার অধীনে এখন পর্যন্ত আট ম্যাচে চার জয়, দুই ড্রয়ের বিপরীতে দুই হার পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল