Connect with us
ক্রিকেট

আইপিএলের ইতিহাসে প্রথম পেসার হিসেবে এমন কীর্তি ভুবনেশ্বরের

Bhuvneshwar achieves a unique milestone as the first pacer in IPL history.
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ভুবনেশ্বর কুমার। ছবি- বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ এক কীর্তি গড়লেন ভারতের তারকা পেসার ভুবনেশ্বর কুমার। টুর্নামেন্টের ইতিহাসের প্রথম পেসার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

গতকাল রোববার (৫ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে এই মাইলফলক স্পর্শ করেন ভুবনেশ্বর।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাইয়ের ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম স্পেলে এসেই আয়ুস এমহাত্রেকে আউট করেন ভুবনেশ্বর। আর তাতেই নিজের ২০০তম উইকেট পূর্ণ করেন এই পেসার। এরপর আরও দুটি উইকেট শিকার করেন তিনি। সবমিলিয়ে ৩ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন অভিজ্ঞ এই বোলার।



চেন্নাইয়ের বিপক্ষে ৩ উইকেট নিয়ে আইপিএলের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ২০০ উইকেটের মাইলফলকে নাম লিখিয়েছেন ভুবনেশ্বর। সবমিলিয়ে দ্বিতীয় বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। তার আগে একমাত্র বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন যুজবেন্দ্র চাহাল।

চাহালের বর্তমান উইকেট সংখ্যা ২২৪, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। এখন পর্যন্ত ১৭৬ ম্যাচ খেলেছেন এই লেগস্পিনার। আর ১৯২ ম্যাচে ২০২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভুবনেশ্বর। চাহাল ও ভুবনেশ্বরের পর তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়ার দৌড়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিন অলরাউন্ডার সুনীল নারিন। ১৯১ ম্যাচে ১৯৩ উইকেট শিকার করেছেন এই ক্যারিবিয়ান তারকা।

তালিকার চার ও পাঁচে আছেন ভারতের দুই তারকা স্পিনার পিযুশ চাওলা ও রবীচন্দ্রন অশ্বিন। চাওলা ১৯২ ম্যাচে ১৯২টি উইকেট শিকার করেছেন। আর অশ্বিন ২২১ ম্যাচে ১৮৭ উইকেট নিয়েছেন। তবে দুজনেই ইতোমধ্যে আইপিএল থেকে অবসর নিয়েছেন। এছাড়া ভারতের অন্যতম তারকা পেসার জাসপ্রিত বুমরাহ মাত্র ১৪৭ ম্যাচে ১৮৩ উইকেট নিয়ে ছয়ে অবস্থান করছেন।

ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট