Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বেসিক নয়, টেকনিক আর শক্তির খেলা: স্পিন বোলিং কোচ

Rafiq
স্পিন কোচ রফিক। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটকে অনেকেই সহজ ফরম্যাট মনে করেন। তবে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক মনে করেন, এই খেলায় শুধু বেসিক জানলেই হবে না, দরকার টেকনিক ও শক্তির সঠিক ব্যবহার।

রফিক বলেন, এই ফরম্যাটে ভালো করতে হলে ব্যাটসম্যানকে পরিস্থিতি বুঝে খেলতে হয়। বলকে কোথায় এবং কীভাবে মারতে হবে, সেটাই এখানে বড় বিষয়। তার মতে, বেসিক দিয়ে সব শট খেলা সম্ভব নয়। অনেক শট আছে, যেগুলো খেলার জন্য আলাদা দক্ষতা দরকার।

এখনো মাঝে মাঝে প্রীতি ম্যাচে মাঠে নামেন রফিক। বয়স ৫৬ হলেও মাঠে নামলে তাকে দেখে সেটা বোঝার উপায় থাকে না। ব্যাট হাতে এখনও আত্মবিশ্বাসী, বল হাতেও আগের ধার অনেকটাই আছে।



তিনি বলেন, মাঠে নামলে বয়সের কথা মনে থাকে না। তখন শুধু চিন্তা থাকে কীভাবে ভালো খেলা যায়। তরুণদের মতো দৌড়াতে না পারলেও শট খেলতে তার সমস্যা হয় না। তার চোখ এখনো বল ভালোভাবে দেখে।

টি-টোয়েন্টি ক্রিকেটে রফিক খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচে তিনি ব্যাট হাতে ৫ বলে ১৩ রান করেন এবং বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ১ উইকেট। সব মিলিয়ে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৭টি ম্যাচ, এরপরই বিদায় নেন।

তবে এই নিয়ে তার কোনো আফসোস নেই। তিনি বলেন, যখন তিনি খেলতেন তখন এই ফরম্যাট ছিল না। পরে যারা খেলেছে, তারাই এখন দেশের হয়ে ভালো করছে। তার বিশ্বাস, তারা নিজেদের সময়ের সেরা ক্রিকেটই খেলেছেন।

ক্রিকেট জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনেও শৃঙ্খলাকে গুরুত্ব দেন রফিক। তার মতে, খেলোয়াড়দের নিয়ম মেনে চলা খুব জরুরি। তিনি বলেন, সৎভাবে চললে এবং শৃঙ্খলা বজায় রাখলে জীবনের পথ সহজ হয়।তিনি আরও বলেন, এখন ক্রিকেটে অর্থের পরিমাণ বেড়েছে। তবে যার যত সামর্থ্য, তাকে ততটুকুই দান করা উচিত। দান ব্যক্তিগত বিষয়, এটি মন থেকে আসতে হয়।

ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট