Connect with us
ক্রিকেট

আইপিএলের আরেকটি রেকর্ডে শীর্ষে উঠলেন কোহলি

Kohli climbs to the top with another IPL record.
বিরাট কোহলি। ছবি- আরসিবি

আইপিএলে এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডে শীর্ষে উঠলেন বিরাট কোহলি। রোহিত শর্মাকে ছাড়িয়ে আইপিএলের ইতিহাসে যেকোনো এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ব্যাটার।

রোববার (৫ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এই কীর্তি গড়েন কোহলি। ঘরের মাঠ চিন্নাস্বামীতে আগে ব্যাট করতে নেমে ১৮ বলে ২ চার ও ১ ছক্কায় ২৮ রান করে বিদায় নেন এই তারকা। আর তাতেই রোহিতকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেন কোহলি।

চেন্নাইয়ের বিপক্ষে ১১৭৪ রান করেছেন কোহলি। যা আইপিএলের ইতিহাসে যেকোনো এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ। আর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১১৬১ রান করা রোহিত দুইয়ে নেমে গেছেন।



অবশ্য আসর শুরুর আগে শীর্ষ দুটি রেকর্ডই কোহলির দখলে ছিল। চেন্নাইয়ের পর পাঞ্জাবের বিপক্ষে ১১৫৯ রান করে দুইয়ে ছিলেন তিনি। তবে মুম্বাইয়ের হয়ে চলতি আসরের প্রথম ম্যাচে ৩৮ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রোহিত। আর তাতেই কোহলিকে ছাড়িয়ে শীর্ষে উঠে যান এই তারকা ওপেনার।

এই রেকর্ডের তালিকায় সেরা পাঁচে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে টিকে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। পাঞ্জাব কিংসের বিপক্ষে ১১৩৪ রান চার নম্বরে অবস্থান করছেন এই তারকা ওপেনার। পাঞ্জাবের বিপক্ষে কোহলির পর এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড।

আইপিএলে এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড :

১১৭৪ – বিরাট কোহলি বনাম চেন্নাই সুপার কিংস

১১৬১ – রোহিত শর্মা বনাম কলকাতা নাইট রাইডার্স

১১৫৯ – বিরাট কোহলি বনাম পাঞ্জাব কিংস

১১৩৪ – ডেভিড ওয়ার্নার বনাম পাঞ্জাব কিংস

১১৩০ – বিরাট কোহলি বনাম দিল্লি ক্যাপিটালস

সেরা পাঁচে তিনটি রেকর্ডই কোহলির দখলে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১১৩০ রান করেছেন তিনি। তাতে এই তালিকার পাঁচ নম্বর জায়াগাটিও তারই দখলে রয়েছে।

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট