Connect with us
ফুটবল

মেসিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন কেরালার ক্রীড়ামন্ত্রী

Kerala’s sports minister accuses Messi and his team of fraud.
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুররহিমান। আর্জেন্টিনা জাতীয় দলের কেরালায় সফর করার কথা থাকলেও সেটা না করেই টাকা নিয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। মেসিদের বিরুদ্ধে ২৫০ কোটি রুপি বা ৩২৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ তুলেছেন রাজ্যটির ক্রীড়ামন্ত্রী।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদন অনুযায়ী, গেল মার্চে মেসিসহ কেরালা সফরে আসার কথা ছিল আর্জেন্টিনা দলের। তবে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করা সত্ত্বেও কেরালা সফরে আসেনি আর্জেন্টিনা।

আবদুররহিমান বলেন, ‘ আন্তর্জাতিক পর্যায়ের একটা ফুটবল দলকে খেলাতে ২৫০ কোটি টাকা জোগাড় করতে স্পনসর খোঁজা মোটেও সহজ কাজ ছিল না। কিন্তু টাকা নেওয়ার পর আর্জেন্টিনা দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তাদের কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি আমরা। প্রতিশ্রুতি দিয়েও খেলতে আসেনি তারা।’



আর্জেন্টিনার সফরকে ঘিরে বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনের পপরিকল্পনা ছিল কেরালার। তবে তারা না আসায় হতাশ হয়েছে কেরালার ফুটবলপ্রেমীরা। ক্রীড়ামন্ত্রী বলেন, ‘তাদের না আসাটা কেরালার ফুটবলপ্রেমীদের হতাশ করেছে। আমি আমার এই হতাশা কাকে বলব, বুঝতে পারছি না।’

মেসিরা না আসায় ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন বলেও জানিয়েছেন আবদুররহিমান। তিনি বলেন, ‘তারা সেই দেশগুলো থেকে টাকা নিয়েছে। কিন্তু তারা কখনো সেখানে খেলতে যায়নি। এটা এমন একটি পরিস্থিতি যখন আর্জেন্টিনার ফুটবল দলের বিরুদ্ধে আমাদের মামলা করতে হবে। এই ক্ষতিপূরণ আমাদের প্রাপ্য।’

এদিকে দ্য ‘গট’ ট্যুর ইন্ডিয়া ২০২৫ এর অংশ হিসেবে গত ডিসেম্বরে ভারত সফর করেছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি-ডি পল ও তাদের ইন্টার মায়ামী সতীর্থ লুইস সুয়ারেজ। ১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারতের চার শহর— কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লিতে সফর করেন তারা।

ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল