
আগামী জুনের মাঠে গড়াবে ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। ৩১ মার্চ রাতে ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে-অফ শেষে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের ৪৮ দল। আগামী ১১জুন থেকে ২১ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
বিশ্বকাপের মোট ৪৮টি দল ১২টি গ্রুপের ভাগ হয়ে অংশ নেবে। গ্রুপ পর্ব শেষে ১২টি গ্রুপ থেকে সেরা ৩২টি দল দ্বিতীয় রাউন্ডে (শেষ-৩২) উঠবে। এরপর সেখান থেকে ১৬ দল যাবে তৃতীয় রাউন্ডে (শেষ-১৬)। তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং শেষে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
একনজরে ৪৮ দল ও ১২টি গ্রুপ-
| গ্রুপ ‘এ’ | মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র |
| গ্রুপ ‘বি’ | কানাডা, বসনিয়া, কাতার ও সুইজারল্যান্ড |
| গ্রুপ ‘সি’ | ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড |
| গ্রুপ ‘ডি’ | যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক |
| গ্রুপ ‘ই’ | জার্মানি, কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর |
| গ্রুপ ‘এফ’ | নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া |
| গ্রুপ ‘জি’ | বেলজিয়াম, মিসর, ইরান ও নিউজিল্যান্ড |
| গ্রুপ ‘এইচ’ | স্পেন, কেপভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে |
| গ্রুপ ‘আই’ | ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়ে |
| গ্রুপ ‘জে’ | আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান |
| গ্রুপ ‘কে’ | পর্তুগাল, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া |
| গ্রুপ ‘এল’ | ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা |
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের সময়সূচি-
| তারিখ | গ্রুপ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
|---|---|---|---|---|
| জুন ১১ | গ্রুপ ‘এ’ | মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা | মেক্সিকো সিটি | রাত ১টা |
| জুন ১২ | গ্রুপ ‘এ’ | দক্ষিণ কোরিয়া–চেক প্রজাতন্ত্র | গুয়াদালহারা | সকাল ৮টা |
| জুন ১২ | গ্রুপ ‘বি’ | কানাডা–বসনিয়া | টরন্টো | রাত ১টা |
| জুন ১৩ | গ্রুপ ‘ডি’ | যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে | লস অ্যাঞ্জেলেস | সকাল ৭টা |
| জুন ১৩ | গ্রুপ ‘বি’ | কাতার–সুইজারল্যান্ড | সান ফ্রান্সিসকো | রাত ১টা |
| জুন ১৪ | গ্রুপ ‘সি’ | ব্রাজিল–মরক্কো | নিউইয়র্ক–নিউজার্সি | ভোর ৪টা |
| জুন ১৪ | গ্রুপ ‘সি’ | হাইতি–স্কটল্যান্ড | বোস্টন | সকাল ৭টা |
| জুন ১৪ | গ্রুপ ‘ডি’ | অস্ট্রেলিয়া–তুরস্ক | ভ্যাঙ্কুভার | সকাল ১০টা |
| জুন ১৪ | গ্রুপ ‘ই’ | জার্মানি–কুরাসাও | হিউস্টন | রাত ১১টা |
| জুন ১৪ | গ্রুপ ‘এফ’ | নেদারল্যান্ডস–জাপান | ডালাস | রাত ২টা |
| জুন ১৫ | গ্রুপ ‘ই’ | আইভরিকোস্ট–ইকুয়েডর | ফিলাডেলফিয়া | ভোর ৫টা |
| জুন ১৫ | গ্রুপ ‘এফ’ | সুইডেন–তিউনিসিয়া | মন্তেরেই | সকাল ৮টা |
| জুন ১৫ | গ্রুপ ‘এইচ’ | স্পেন–কেপ ভার্দে | আটলান্টা | রাত ১০টা |
| জুন ১৫ | গ্রুপ ‘জি’ | বেলজিয়াম–মিসর | সিয়াটল | রাত ১টা |
| জুন ১৬ | গ্রুপ ‘এইচ’ | সৌদি আরব–উরুগুয়ে | মায়ামি | ভোর ৪টা |
| জুন ১৬ | গ্রুপ ‘জি’ | ইরান–নিউজিল্যান্ড | লস অ্যাঞ্জেলেস | সকাল ৭টা |
| জুন ১৬ | গ্রুপ ‘আই’ | ফ্রান্স–সেনেগাল | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ১টা |
| জুন ১৭ | গ্রুপ ‘আই’ | ইরাক–নরওয়ে | বোস্টন | ভোর ৪টা |
| জুন ১৭ | গ্রুপ ‘জে’ | আর্জেন্টিনা–আলজেরিয়া | কানসাস সিটি | সকাল ৭টা |
| জুন ১৭ | গ্রুপ ‘জে’ | অস্ট্রিয়া–জর্ডান | সান ফ্রান্সিসকো | সকাল ১০টা |
| জুন ১৭ | গ্রুপ ‘কে’ | পর্তুগাল–গণপ্রজাতন্ত্রী কঙ্গো | হিউস্টন | রাত ১১টা |
| জুন ১৭ | গ্রুপ ‘এল’ | ইংল্যান্ড–ক্রোয়েশিয়া | ডালাস | রাত ২টা |
| জুন ১৮ | গ্রুপ ‘এল’ | ঘানা–পানামা | টরন্টো | ভোর ৫টা |
| জুন ১৮ | গ্রুপ ‘কে’ | উজবেকিস্তান–কলম্বিয়া | মেক্সিকো সিটি | সকাল ৮টা |
| জুন ১৮ | গ্রুপ ‘এ’ | চেক প্রজাতন্ত্র–দক্ষিণ আফ্রিকা | আটলান্টা | রাত ১০টা |
| জুন ১৮ | গ্রুপ ‘বি’ | সুইজারল্যান্ড–বসনিয়া | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| জুন ১৯ | গ্রুপ ‘বি’ | কানাডা–কাতার | ভ্যাঙ্কুভার | ভোর ৪টা |
| জুন ১৯ | গ্রুপ ‘এ’ | মেক্সিকো–দক্ষিণ কোরিয়া | গুয়াদালহারা | সকাল ৭টা |
| জুন ১৯ | গ্রুপ ‘ডি’ | যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া | সিয়াটল | রাত ১টা |
| জুন ২০ | গ্রুপ ‘সি’ | স্কটল্যান্ড–মরক্কো | বোস্টন | ভোর ৪টা |
| জুন ২০ | গ্রুপ ‘সি’ | ব্রাজিল–হাইতি | ফিলাডেলফিয়া | সকাল ৭টা |
| জুন ২০ | গ্রুপ ‘ডি’ | তুরস্ক–প্যারাগুয়ে | সান ফ্রান্সিসকো | সকাল ১০টা |
| জুন ২০ | গ্রুপ ‘এফ’ | নেদারল্যান্ডস–সুইডেন | হিউস্টন | রাত ১১টা |
| জুন ২০ | গ্রুপ ‘ই’ | জার্মানি–আইভরিকোস্ট | টরন্টো | রাত ২টা |
| জুন ২১ | গ্রুপ ‘ই’ | ইকুয়েডর–কুরাসাও | কানসাস সিটি | ভোর ৬টা |
| জুন ২১ | গ্রুপ ‘এফ’ | তিউনিসিয়া–জাপান | মন্তেরেই | সকাল ১০টা |
| জুন ২১ | গ্রুপ ‘এইচ’ | স্পেন–সৌদি আরব | আটলান্টা | রাত ১০টা |
| জুন ২১ | গ্রুপ ‘জি’ | বেলজিয়াম–ইরান | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| জুন ২২ | গ্রুপ ‘এইচ’ | উরুগুয়ে–কেপ ভার্দে | মায়ামি | ভোর ৪টা |
| জুন ২২ | গ্রুপ ‘জি’ | নিউজিল্যান্ড–মিসর | ভ্যাঙ্কুভার | সকাল ৭টা |
| জুন ২২ | গ্রুপ ‘জে’ | আর্জেন্টিনা–অস্ট্রিয়া | ডালাস | রাত ১১টা |
| জুন ২২ | গ্রুপ ‘আই’ | ফ্রান্স–ইরাক | ফিলাডেলফিয়া | রাত ৩টা |
| জুন ২৩ | গ্রুপ ‘আই’ | নরওয়ে–সেনেগাল | নিউইয়র্ক–নিউজার্সি | সকাল ৬টা |
| জুন ২৩ | গ্রুপ ‘জে’ | জর্ডান–আলজেরিয়া | সান ফ্রান্সিসকো | সকাল ৯টা |
| জুন ২৩ | গ্রুপ ‘কে’ | পর্তুগাল–উজবেকিস্তান | হিউস্টন | রাত ১১টা |
| জুন ২৩ | গ্রুপ ‘এল’ | ইংল্যান্ড–ঘানা | বোস্টন | রাত ২টা |
| জুন ২৪ | গ্রুপ ‘এল’ | পানামা–ক্রোয়েশিয়া | টরন্টো | ভোর ৫টা |
| জুন ২৪ | গ্রুপ ‘কে’ | কলম্বিয়া–গণপ্রজাতন্ত্রী কঙ্গো | গুয়াদালাহারা | সকাল ৮টা |
| জুন ২৪ | গ্রুপ ‘বি’ | কানাডা–সুইজারল্যান্ড | ভ্যাঙ্কুভার | রাত ১টা |
| জুন ২৪ | গ্রুপ ‘বি’ | বসনিয়া–কাতার | সিয়াটল | রাত ১টা |
| জুন ২৫ | গ্রুপ ‘সি’ | স্কটল্যান্ড–ব্রাজিল | মায়ামি | ভোর ৪টা |
| জুন ২৫ | গ্রুপ ‘সি’ | মরক্কো–হাইতি | আটলান্টা | ভোর ৪টা |
| জুন ২৫ | গ্রুপ ‘এ’ | মেক্সিকো–চেক প্রজাতন্ত্র | মেক্সিকো সিটি | সকাল ৭টা |
| জুন ২৫ | গ্রুপ ‘এ’ | দক্ষিণ কোরিয়া–দক্ষিণ আফ্রিকা | মন্তেরেই | সকাল ৭টা |
| জুন ২৫ | গ্রুপ ‘ই’ | ইকুয়েডর–জার্মানি | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ২ |
| জুন ২৫ | গ্রুপ ‘ই’ | কুরাসাও–আইভরিকোস্ট | ফিলাডেলফিয়া | রাত ২টা |
| জুন ২৬ | গ্রুপ ‘এফ’ | জাপান–সুইডেন | ডালাস | ভোর ৫টা |
| জুন ২৬ | গ্রুপ ‘এফ’ | তিউনিসিয়া–নেদারল্যান্ডস | কানসাস সিটি | ভোর ৫টা |
| জুন ২৬ | গ্রুপ ‘ডি’ | যুক্তরাষ্ট্র–তুরস্ক | লস অ্যাঞ্জেলেস | সকাল ৮টা |
| জুন ২৬ | গ্রুপ ‘ডি’ | প্যারাগুয়ে–অস্ট্রেলিয়া | সান ফ্রান্সিসকো | সকাল ৮টা |
| জুন ২৬ | গ্রুপ ‘আই’ | নরওয়ে–ফ্রান্স | বোস্টন | রাত ১টা |
| জুন ২৬ | গ্রুপ ‘আই’ | সেনেগাল–ইরাক | টরন্টো | রাত ১টা |
| জুন ২৭ | গ্রুপ ‘এইচ’ | উরুগুয়ে–স্পেন | গুয়াদালাহারা | সকাল ৬টা |
| জুন ২৭ | গ্রুপ ‘এইচ’ | কেপ ভার্দে–সৌদি আরব | হিউস্টন | সকাল ৬টা |
| জুন ২৭ | গ্রুপ ‘জি’ | নিউজিল্যান্ড–বেলজিয়াম | ভ্যাঙ্কুভার | সকাল ৯টা |
| জুন ২৭ | গ্রুপ ‘জি’ | মিসর–ইরান | সিয়াটল | সকাল ৯টা |
| জুন ২৭ | গ্রুপ ‘এল’ | পানামা–ইংল্যান্ড | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ৩টা |
| জুন ২৭ | গ্রুপ ‘এল’ | ক্রোয়েশিয়া–ঘানা | ফিলাডেলফিয়া | রাত ৩টা |
| জুন ২৮ | গ্রুপ ‘কে’ | কলম্বিয়া–পর্তুগাল | মায়ামি | ভোর ৫টা ৩০ মি. |
| জুন ২৮ | গ্রুপ ‘কে’ | কঙ্গো–উজবেকিস্তান | আটলান্টা | ভোর ৫টা ৩০ মি. |
| জুন ২৮ | গ্রুপ ‘জে’ | জর্ডান–আর্জেন্টিনা | ডালাস | সকাল ৮টা |
| জুন ২৮ | গ্রুপ ‘জে’ | আলজেরিয়া–অস্ট্রিয়া | কানসাস সিটি | সকাল ৮টা |
গ্রুপ পর্বের খেলা শেষে ২৮ তারিখ থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা, যা চলবে ৪ জুলাই পর্যন্ত। এরপর ৪ জুলাই থেকেই শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা, যা শেষ হবে ৭ জুলাই। ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত হবে কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচ। এরপর ১৪ ও ১৫ জুলাই দুটি সেমিফাইনাল, ১৮ জুলাই তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ এবং ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৬/বিটি




















