Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরার অপেক্ষায় তানজিম সাকিব

Tanzim Sakib awaits return to the squad through the New Zealand series.
তানজিম হাসান সাকিব। ছবি- সংগৃহীত

সাদা বলের সিরিজ খেলতে আগামী মাসের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আসন্ন এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষায় তারকা পেসার তানজিম হাসান সাকিব।

ইনজুরির কারণে সবশেষ বিপিএলের পর আর মাঠে নামা হয়নি তানজিমের। ঘরের মাঠে সবশেষ পাকিস্তান সিরিজে দলে ছিলেন না তিনি। পিঠের চোটের কারণে সিরিজটি মিস করেন এই পেসার। তাছাড়া ওয়ানডে টুর্নামেন্ট বিসিএলেও অংশ নিতে পারেননি তানজিম।

এই সময় কোচিং স্টাফ ও ফিজিওদের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তানজিম। পুরোপুরি সেরে উঠতে এখনো পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। এপ্রিলের শুরুতেই পুরোপুরি সেরে উঠবেন বলে আশাবাদী তানজিম। নিউজিল্যান্ড সিরিজের আগে শতভাগ ফিট হয়ে দলের ফেরার লক্ষ্যে কাজ করছেন ডানহাতি এই পেসার।



ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তানজিম বলেছেন, ‘আমার পুনর্বাস প্রক্রিয়া প্রায় শেষ। যদিও এটা খুব বিরক্তিকর ছিল। আমি এখন ৭০-৮০% সক্ষমতায় বল করছি। আশা করছি আর চার সেশন পরে নিজের শতভাগ দিয়ে বল করতে পারব। সব ঠিকভাবে আগালে এপ্রিলের শুরুর দিকে আমি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারব বলে আশা করছি।’

জাতীয় দলের জার্সিতে নিয়মিত মুখ তানজিম হাসান সাকিব। লাল-সবুজদের হয়ে সবশেষ আয়ারল্যান্ড ও ওয়েস্ট সিরিজে খেলেছিলেন তিনি। চলতি বছর পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে চোটের কারণে সিরিজটি মিস করলেও আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই ফিরতে পারেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই পেসার।

আগামী মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল। এরপর ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট