Connect with us
ক্রিকেট

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘পেশাদার খেলোয়াড়ি জীবনে দয়া করে রাজনীতির অংশ হবেন না’

Prime minister
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের প্রতি একান্ত আহ্বান ও অনুরোধ জানিয়ে বলেছেন যে, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন। 

তিনি মনে করেন, ক্রীড়াবিদরা নিই যোগ্যতায় এখানে এসেছেন। তাই আপনারা দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনবেন। দেশে-বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ।

দেশের ক্রীড়াঙ্গনে সাফল্য ধরে রাখতে ক্রীড়াবিদদের আরও বেশি মনোযোগী হয়ে খেলতে হবে এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অযথা কথা না বাড়িয়ে মাঠের খেলাতেই মন দিতে হবে, তবেই দেশের জন্য আরও সাফল্য আসবে।



সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের মোট ২ কোটি ৪৪ লাখ টাকার বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়াবিদদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোকে সামনে রেখেই নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি মনে করেন, বাংলাদেশের ক্রীড়াবিদরা আগেও দেশের জন্য গৌরব বয়ে এনেছেন এবং ভবিষ্যতেও তা সম্ভব। এজন্য নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা এবং দৃঢ় মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে একক ইভেন্টে সোনাজয়ী ক্রীড়াবিদরা পেয়েছেন ৩ লাখ টাকা, রুপাজয়ীরা ২ লাখ এবং ব্রোঞ্জজয়ীরা ১ লাখ টাকা করে। অন্যদিকে দলগত ইভেন্টে সোনাজয়ীরা পেয়েছেন ২ লাখ, রুপাজয়ীরা দেড় লাখ এবং ব্রোঞ্জজয়ীরা ১ লাখ টাকা করে পুরস্কার।

এ ছাড়া নতুন উদ্যোগ হিসেবে ক্রীড়াবিদদের নিয়মিত সহায়তার জন্য মাসিক ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। এর আওতায় প্রত্যেক ক্রীড়াবিদ প্রতি মাসে ১ লাখ টাকা করে পাবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ভাতা ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ক্রীড়াক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট