Connect with us
ক্রিকেট

ইউরোপের আরেকটি ফ্রাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব

Shakib got a team in another European franchise league
উপসালা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ছবি- উপসালা টাইগার্স

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলে না থাকলেও খেলার বাইরে নেই সাকিব। ফ্রাঞ্চাইজি লিগগুলোতে তার চাহিদা অনেক। জাতীয় দলের বাইরে থালায় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন তিনি। এবার আরেকটি নতুন ফ্রাঞ্চাইজি লিগে নাম লেখালেন এই তারকা অলরাউন্ডার।

সম্প্রতি ইউরোপের দেশ বেলজিয়ামের একটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে (ইউটিএল-২০) নাম লিখিয়েছেন সাকিব। এবার আরও একটি ইউরোপিয়ান ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নাম লেখালেন এই তারকা।

নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি নামে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে যাচ্ছে সুইডেন। যেখানে দল পেয়েছেন সাকিব। তাকে দলে নিয়েছে উপসালা টাইগার্স নামের ফ্রাঞ্চাইজি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এই তারকা অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ এবং উপসালা টাইগার্স।



উপসালা টাইগার্স ইনস্টাগ্রামে লিখেছে, ‘ড্রাফটের আগে আমাদের সবচেয়ে প্রতীক্ষিত খেলোয়াড়কে দলে ভেড়াতে পেরে আমরা বেশ উচ্ছ্বসিত। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান উদ্বোধনী নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টিতে উপসালা টাইগার্সের হয়ে মাত মাতাবেন।’

ছয় দল নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াবে নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি। সব ঠিক থাকলে আগামী ১৫ জুন পর্দা উঠবে এই টুর্নামেন্টের। এরপর ২০ জুন ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

এদিকে আগামী ৬ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ (ইউটিএল-২০)। এই টুর্নামেন্ট শেষে নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টিতে ব্যস্ত হয়ে পড়বেন সাকিব।

ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট