Connect with us
ক্রিকেট

জয় দিয়ে পিএসএল শুরু হলো মুস্তাফিজ-ইমনদের

Mustafiz and Emon’s side began the PSL with a win.
হায়দরাবাদকে ৬৯ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। ছবি- পিসিবি

পিএসএলে গত আসরে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই নতুন আসর শুরু করেছে লাহোর কালান্দার্স। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আসরের উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে শাহিন শাহ আফ্রিদির দল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ২০২৬ পিএসএলের উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসম্যানকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লাহোর কালান্দার্স। গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে লাহোর। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রানের বেশি তুলতে পারেনি হায়দরাবাদ।

লাহোরের হয়ে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। মুস্তাফিজ এর আগে ২০১৮ আসরে লাহোরের জার্সিতেই খেলেছিলেন। ২০২৬ আসরে দ্বিতীয়বারের মতো দলটির প্রতিনিধিত্ব করছেন কাটার মাস্টার। আর হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়েই লাহোরের হয়ে পিএসএলে অভিষেক হয়েছে ইমনের।



তবে অভিষেকে ব্যাট হাতে রাঙাতে পারেননি ইমন। চারে ব্যাট করতে নেমে এক ছক্কায় ১৩ বলে ১৪ রানের ইনিংস খেলেন। তবে লাহোরের হয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন ফখর জামান। ৩৯ বলে ১০ চারের মারে ৫৩ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এছাড়া হাসিবুল্লাহ খান ২৮ বলে ৪০, মোহাম্মদ নাঈম ১৯ বলে ৩০ এবং সিকান্দার রাজা ১০ বলে ২৪ রান করেন। হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট নেন হাসান খান ও রাইলি মেরিডিথ।

Lahore vs Hyderabad

লাহোর কালান্দার্স বনাম হায়দরাবাদ কিংসম্যান। ছবি- এপি

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি হায়দরাবার। লাহোরের বোলিং তোপে একের পর এক উইকেট হারায় তারা। দলটির অধিনায়ক মারনাস লাবুশেন ছাড়া কেউই বিশের ঘর ছুঁতে পারেননি। লাবুশেন ২২ বলে ২৬ রান করে ফিরে যান। তারকা ব্যাটার সাইম আইয়ুবের ব্যাট থেকে আসে ১৩ বলে ১৭ রান। এছাড়া হাসান ১৪ এবং হাম্মাদ আজম ১০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

লাহোরের হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ২টি উইকেট নেন হারিস রউফ। ৪ ওভারে সমান ২৭ রান দিয়ে ২টি করে উইকেট নেন উবেইদ শাহ ও সিকান্দার রাজা। এছাড়া মুস্তাফিজ ৪ ওভারে ১৯  এবং শাহিন ৪ ওভারে ২৮ রান দিয়ে একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

লাহোর কালান্দার্স : ১৯৯/৬ (২০ ওভার)
হায়দরাবাদ কিংসম্যান : ১৩০/১০ (২০ ওভার)
ফলাফল : লাহোর কালান্দার্স ৬৯ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট