Connect with us
ক্রিকেট

ইউরোপিয়ান লিগে তারকার মেলা, একই দলে সাকিব-হেলস-রুশোরা

Star-studded European league, Shakib, Hales, and Roussow in the same team
সাকিব, হেলস ও রুশো একই দলে খেলবেন। ছবি- সংগৃহীত

নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ইউরোপের ক্রিকেটে। নতুন এক ফ্রাঞ্চাইজিভিত্তিক আসর শুরু হচ্ছে ইউরোপে, যার নাম ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ (ইউটিএল-২০)। আইসিসির অনুমোদন পাওয়ার পর প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। আগামী ৬ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্রথম আসর।

ইউরোপের এই টি-টোয়েন্টি লিগে দেখা মিলবে অসংখ্য তারকা ক্রিকেটারদের। টুর্নামেন্টের প্রথম আসরেই নামি-দামি তারকাদের দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। যেখানে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নেবে পাঁচটি দল। ইতোমধ্যে টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ড্রাফট থেকে বড় বড় তারকাদের নিয়ে দল গঠন করেছে ফ্রাঞ্চাইজিগুলো। অবশ্য সাকিবকে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ব্রাসেলস ইউনাইটেড। এছাড়া এই দলে আছেন ইংল্যান্ডের দুই তারকা ব্যাটার অ্যালেক্স হেলস ও জেসন রয়। এছাড়া প্রোটিয়া ব্যাটার রাইলি রুশো, ইংলিশ পেসার আন্দ্রিস গুস এবং অলরাউন্ডার রবি বোপারাও খেলবেন এই দলের হয়ে।



এছাড়া এই টুর্নামেন্টের বাকি ৪টি ফ্রাঞ্চাইজি হলো- জেবি ব্রুগেস, লিজ রেড লায়ন্স, ঘেন্ট গ্লাডিয়েটর্স এবং অ্যান্টওয়ার্প অ্যাঙ্কর্স। এই ফ্রাঞ্চাইজিগুলোতে আন্দ্রে রাসেল, মার্টিন গাপটিল, টেম্বা বাভুমা, ডোয়াইন প্রিটোরিয়াস, ফাফ ডু প্লেসি, শোয়েব মালিক, রাসি ফন ডার ডুসেন, ক্রিস লিনের মতো তারকারা খেলবেন।

একনজরে ৫ দলের চূড়ান্ত স্কোয়াড—

ব্রাসেলস ইউনাইটেড : সাকিব আল হাসান, অ্যালেক্স হেলস, জেসন রয়, শেলডন কটরেল, রাইলি রুশো, আন্দ্রিস গুস, রবি বোপারা, আব্দুল হাই মুহাম্মদ, খালিদ আহমদী, সুলতান দিওয়ান আলী, সেফাত সাঘারাই, বাস ডি লিড, গিভডন পিটার্স, দাউড আহমদজাই, ফরিদুল্লাহ, দাউদজাই, হাসান খান এবং যুবরাজ সামরা।

জেবি ব্রুগেস : রাসি ভ্যান ডার ডাসেন, কলিন মুনরো, ওয়েন পার্নেল, নিখিল চৌধুরী, দীপেন্দ্র সিং আইরি, অনিল শাহ, গুলশান ঝা, অ্যাডাম রসিংটন, জখিল সাবের, মুনিব, শফিউল্লাহ, নিশ্চল শ্রেষ্ঠা, ইভান জোন্স, থমাস কবির, জুনায়েদ সিদ্দিকী, লাহিরু মিলান্থা, ললিত রাজবংশী এবং ইশান পান্ডিয়া।

লিজ রেড লায়ন্স : ফাফ ডু প্লেসি, শোয়েব মালিক, ক্রিস লিন, কোরি অ্যান্ডারসন, বেন ডাঙ্ক, শ্যাডলি ভ্যান শ্যালভিক, সন্দীপ লামিচানে, ওবেদ ম্যাককয়, কালিম সানা, হারমীত সিং, জাসপার ডেভিডসন, রমেশ মেন্ডিস, আলী রাজা, সৈয়দ আশিকুল্লাহ, ওমিদ রাহমি, ওমিদ মালিক খে, গোমোলেলো ফিরি এবং ফ্রেডি হেন্ডরিচ।

ঘেন্ট গ্ল্যাডিয়েটর্স : টেম্বা বাভুমা, জেমস ভিন্স, ডোয়াইন প্রিটোরিয়াস, জস ব্রাউন, ওয়াকার সালামখিল, রোহিত পাউডেল, ডুয়ান জানসেন, স্যাম হার্পার, অজয় কুমার, খুজাইমা বিন তানভীর, বেন মানেনটি, রিচি বেরিংটন, হাদিসউল্লাহ তারাখেল, আন্টুম নাকভি, ইফতেখার খানখেল, শেরুল মেহতা এবং ক্রিস্টিয়ান কালুগামাগে।

অ্যান্টওয়ার্প অ্যাঙ্কর্স : আন্দ্রে রাসেল, মার্টিন গাপটিল, হার্ডুস ভিলজোয়েন, উইয়ান লুবে, ডেভিড উইসে, ম্যাক্স চু, ডেলানো পোর্টিগিটার, রুবেন ট্রাম্পেলম্যান, আয়ান আফজাল খান, মার্ক ওয়াট, ট্রিস্টিয়ান লুস, আসিফ শেখ, বুরহান নিয়াজ, আব্দুল জব্বার জাবারখিল, সৈয়দ হাকিম, শের আলী, আদভাট ধাবে এবং লাকি আলী মালিক।

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট