Connect with us
ফুটবল

‘নেইমার অর্ধেক ফিট থাকলেও তাকে বিশ্বকাপ দলে নেওয়া উচিত’

“Even if Neymar is half-fit, he should be included in the World Cup squad.”
নেইমার-রোমারিও। ছবি- সংগৃহীত

নেইমার ইস্যুতে বেশ আলোচনায় ব্রাজিলের ফুটবল দল। আসন্ন ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার কথা ছিল নেইমারের। তবে ফিটনেটজনিত সমস্যা ও পারফরম্যান্স ধারাবাহিক না হওয়ায় তাকে এবারো স্কোয়াডে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। যা নিয়ে ব্রাজিল ফুটবলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এবার উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢাললেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও। ব্রাজিল জাতীয় দলের সর্বশেষ স্কোয়াডে নেইমারকে না রাখায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, নেইমার শতভাগ ফিট নাও থাকলেও, তাঁকে ব্রাজিল দলে রাখা উচিত।

নেইমারের কথা স্মরণ করিয়ে রোমারিও বলেন, ‘একজন তারকা খেলোয়াড়কে অবশ্যই যথাযথ মূল্যায়ন করতে হবে। যারা সেরা ও সবচেয়ে প্রতিভাবান, তাদেরই জাতীয় দলে জায়গা হওয়া উচিত।



আনচেলত্তির এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করে রোমারিও বলেন, ‘বিশ্বকাপের প্রস্তুতির জন্য এক মাসই যথেষ্ট। এই সময়ের মধ্যেই একজন খেলোয়াড় শারীরিক ও দক্ষতার দিক দিয়ে নিজেকে তৈরি করে নিতে পারে। সবাই জানে, শতভাগ ফিট না হলেও নেইমারের মতো একজন তারকাকে দলে রাখা প্রয়োজন। এমন প্রতিভাকে কখনো নষ্ট করা উচিত নয়। একজন কোচও এ ধরনের প্রতিভাকে এড়িয়ে যেতে পারেন না।’

তবে নেইমার দলে না থাকলেও ব্রাজিল দলের সমর্থন করে যাবেন রোমারিও। তবে নেইমারের বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্যও বলেছেন রোমারিও, ‘নেইমার থাকুক বা না থাকুক, আমি দলের পাশে থাকব। কিন্তু বার্তাটা পরিষ্কার, মনোযোগ দিন, মিস্টার (আনচেলত্তিকে উদ্দেশ্য করে)।’

বিশ্বকাপের আগে এবারের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২৬ মার্চ দিবাগত রাতে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১ এপ্রিল ভোরে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল