Connect with us
ফুটবল

রোনানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের

Bangladesh began their SAFF campaign by defeating Pakistan, thanks to Ronan’s brace.
রোনান সুলিভানের জোড়া গোলে জয় দিয়ে সাফ শুরু বাংলাদেশের। ছবি- সাফ

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে অভিষেকটা স্বপ্নের মতো হলো যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের। প্রথমবার লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েই দলকে দুর্দান্ত এক জয় এনে দিলেন এই তরুণ। তার জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তাতে মূল্যবান ৩টি পয়েন্ট তুলে নিয়েছে মার্ক কক্সের দল।

এদিন মালের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপুটে খেলা উপহার দেয় বাংলাদেশ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। অবশ্য পাকিস্তানও শুরুর দিকে বাংলাদেশের রক্ষণে চাপ তৈরির চেষ্টা করে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। বিশেষ করে শেষ কয়েক মিনিটে টানা আক্রমণে পাকিস্তানকে রীতিমতো কোণঠাসা করে ফেলে নাজমুল হুদা-রোনানরা।



তবে পাকিস্তানকে কোণঠাসা করেও লাভ হয়নি। বল পজিশন ও আক্রমণে এগিয়ে থেকেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। তাতে গোল না পাওয়ার আক্ষেপ নিয়েই ড্রেসিংরুমে যায় মার্ক কক্সের শিষ্যরা।

বিরতির পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধ শুরুর ৮ মিনিটের মাথায় সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। ম্যাচের ৫৩ মিনিটে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের চোখ ধাঁধানো এক ফ্রি-কিক থেকে গোল আদায় করে নেয় বাংলাদেশ। নিজের অভিষেক ম্যাচেই দলকে প্রথম গোল উপহার দেন রোনান।

এর কিছুক্ষণ পরেই গোল শোধ করার সুযোগ এসেছিল পাকিস্তানের কাছে। বক্সের ভেতরে হেডার থেকে গোল পেয়ে যায় পাকিস্তান। তবে গোলকিপারকে ফাউল করার কারণে বাতিল হয় গোলটি। ম্যাচের ৬৭তম মিনিটে বাংলাদেশের লিড বাড়িয়ে দেন রোনান। বাম প্রান্ত থেকে সতীর্থের করা ক্রস থেকে আসা বল দারুণ এক হেডে জালে জড়ান।

পরবর্তীতে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় লাল-সবুজের দল। অন্যদিকে পাকিস্তান ব্যবধান কমানোর চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি। তাতে ২-০ গোলের ব্যবধানেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ। আগামী ২৮ মার্চ দ্বিতীয় ও শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল