Connect with us
ক্রিকেট

পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিলেন দাসুন শানাকা

Dasun Shanaka
আইপিএলে যাচ্ছেন শানাকা। ছবি: সংগৃহীত

স্যাম কারানের চোটে সুযোগ তৈরি হয়েছিল আগেই, এবার সেই সুযোগ কাজে লাগিয়ে আইপিএলে খেলতে যাচ্ছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেললেও তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি ইতিমধ্যে কর্তৃপক্ষকে জানিয়েছেন।

জানা গেছে, কুঁচকির চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন স্যাম কারান। তার জায়গা পূরণ করতেই শানাকাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এই পরিবর্তনের আনুষ্ঠানিক কাজও প্রায় শেষের দিকে।

শানাকা চলে যাওয়ায় লাহোর কালান্দার্সও দ্রুত বিকল্প খুঁজে নিয়েছে। তার জায়গায় দলে নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যানিয়েল স্যামসকে।



কয়েক দিনের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিচ্ছেন কোনো ক্রিকেটার। এর আগে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ইসলামাবাদ ইউনাইটেড ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন, মোস্তাফিজুর রহমানের পরিবর্তে।

শানাকার যোগদানে রাজস্থান রয়্যালসের বিদেশি খেলোয়াড়দের শক্তি আরও বেড়েছে। দলে আগে থেকেই রয়েছেন শিমরন হেটমায়ার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, ডোনোভান ফেরেইরা, জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, কওয়েনা মাফাকা ও অ্যাডাম মিলনের মতো ক্রিকেটাররা।

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট