Connect with us
ক্রিকেট

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব, মুস্তাফিজ, তাসকিন ও হামজারা

সাকিব,মুস্তাফিজ,তাসকিন ও হামজা। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আনন্দ, ভালোবাসা আর মিলনমেলার এই দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটাররাও পরিবার-পরিজন ও সতীর্থদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব, মুস্তাফিজ, তাসকিন, মিরাজদের পোস্ট করা ছবি ও শুভেচ্ছাবার্তায় ফুটে উঠেছে ঈদ উদযাপনের নানা মুহূর্ত। সেসব ছবিতে ধরা পড়েছে দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের ঈদের আনন্দঘন চিত্র।

তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় সবার জন্য মানসিক শান্তি কামনা করে লিখেছেন, “ঈদ হোক নিরাপদ, ঈদ হোক প্রশান্তির। মহান আল্লাহর কাছে প্রার্থনা, পৃথিবীর প্রতিটি মুসলিম ভাই-বোনের অন্তরে বয়ে যাক মানসিক শান্তি।”

স্পিডস্টার তাসকিন আহমেদ বরাবরের মতোই সাবলীল। তিনি সালাম জানিয়ে সবার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। অন্যদিকে তরুণ পেসার নাহিদ রানা সুন্নতি কায়দায় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” যার অর্থ আল্লাহ আমাদের ও আপনাদের নেক কাজগুলো কবুল করুন।



শান্ত-শিষ্ট হাসান মাহমুদ সবার পরিবারের জন্য দোয়া চেয়েছেন, আর সাইফ হাসানের বার্তায় ছিল কৃতজ্ঞতার সুর। মাঠের লড়াই ভুলে আজ সবাই এক কাতারে, সবার চাওয়া একটাই ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মনে।

মুশফিকুর রহিম বলেন, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম আল্লাহ আমাদের এবং আপনাদের পক্ষ থেকে (নেক আমলসমূহ) কবুল করুন ঈদ মোবারক।

শেখ মাহেদী হাসান বলেন, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা -জীবনে প্রথম মা ছাড়া ঈদ। আসলে মা ছাড়া ঈদ কখনো পরিপূর্ণ হয় না, মা থাকলে ঈদ আরো ১০০০ গুন বেশি আনন্দ বেড়ে যায়।

ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট