Connect with us
অলিম্পিক গেমস

ব্যক্তিগত সেরা টাইমিংয়ে বিশ্বে ৩৭তম হলেন ইমরানুর

Imranul
ব্যক্তিগত টাইমিংয়ে ৩৭ তম ইমরানুর। ছবি: সংগৃহীত

পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ৬০ মিটার দৌড়ে তিনি ৬.৭১ সেকেন্ড সময় নিয়ে ফিনিশ করেন। এই সময়টি তার চলতি মৌসুমের সেরা হলেও সেমিফাইনালে ওঠার জন্য যথেষ্ট হয়নি।

দ্বিতীয় হিটে দৌড়ান ইমরানুর। নিজের হিটে সাতজনের মধ্যে পঞ্চম হন তিনি। সব হিট মিলিয়ে ৪৯ জন প্রতিযোগীর মধ্যে তার অবস্থান দাঁড়ায় ৩৭তম। নিয়ম অনুযায়ী প্রতিটি হিটের প্রথম তিনজন এবং বাকি সবার মধ্যে সেরা সময় করা আরও তিনজন সেমিফাইনালে জায়গা পান।

ইংল্যান্ড প্রবাসী এই স্প্রিন্টার ২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোর প্রতিযোগিতায় স্বর্ণ জিতে দেশকে বড় সাফল্য এনে দিয়েছিলেন। তবে এরপরের প্রতিযোগিতাগুলোতে সেই ধারাবাহিকতা ধরে রাখা তার জন্য কঠিন হয়ে উঠেছে।



এবারের আসরে তার সঙ্গে দলের ব্যবস্থাপক হিসেবে যাওয়ার কথা ছিল ফেডারেশনের যুগ্ম সম্পাদক কিতাব আলীর। কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় তিনি শেষ পর্যন্ত পোল্যান্ডে পৌঁছাতে পারেননি।

ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in অলিম্পিক গেমস