Connect with us
ক্রিকেট

প্রধান নির্বাচকের স্থলাভিষিক্ত হলেন বাশার, সহকারীতে নাঈম

Bashar and Naeem
প্রধান নির্বাচক বাশার ও সহকারী নাঈম। ছবি: সংগৃহীত

জাতীয় দলের নির্বাচক প্যানেলে পরিবর্তন আসছে। চলতি মাসেই শেষ হচ্ছে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্বকাল। পাকিস্তান সিরিজ জয়ের পরই তিনি খেলোয়াড়দের কাছ থেকে বিদায় নিয়েছেন।

এর মধ্যেই নতুন প্রধান ও সহকারী নির্বাচক বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত ৮ মার্চ পর্যন্ত এই পদে আবেদন নেওয়া হয়েছিল। মোট ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেন। পরে তাদের সাক্ষাৎকার নেওয়ার পর প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুল বাশার সুমনকে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আগে সহকারী নির্বাচকের দায়িত্বও পালন করেছেন।

সহকারী নির্বাচক পদে শুরুতে এগিয়ে ছিলেন তুষার ইমরান ও নাঈম ইসলাম। তবে শেষ পর্যন্ত নাঈম ইসলামকেই চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বোর্ড।



নির্বাচক প্যানেল গঠনের কাজে বোর্ডের চার পরিচালক কাজ করেছেন। তারা হলেন ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক।

নতুন দায়িত্বে প্রধান নির্বাচক হিসেবে বাশার মাসে প্রায় ৪ লাখ টাকা বেতন পাবেন। সহকারী নির্বাচক হিসেবে নাঈমের বেতন হতে পারে প্রায় ৩ লাখ টাকা।

ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট