Connect with us
হকি

হকিতে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান

ind vs pak
একই গ্রুপে ভারত-পাকিস্তান। ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই টি–টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান। এবার আসন্ন হকি বিশ্বকাপেও পুরুষ ও নারী দুই বিভাগেই একই গ্রুপে পড়েছে এই দুই প্রতিদ্বন্দ্বী দল।

পুরুষ বিভাগের গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েলস। ফলে গ্রুপ পর্বেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসে।

অন্যদিকে নারী বিভাগেও ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ চীন, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এখানেও প্রতিটি ম্যাচ হবে নেদারল্যান্ডসে। ১৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে এই আসর।



পুরুষ বিভাগের আরেকটি শক্তিশালী গ্রুপ ‘পুল বি’-তে আছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। তাদের সঙ্গে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স ও মালয়েশিয়া। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেলজিয়ামে।

ড্র অনুষ্ঠানের পর আন্তর্জাতিক হকি সংস্থার সভাপতি তৈয়ব ইকরাম বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আয়োজক দেশগুলোর প্রতি কৃতজ্ঞতাও জানান।

এই বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নেবে। চারটি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল পরের পর্বে উঠবে। এরপর আটটি দল নিয়ে আবার দুটি গ্রুপ করা হবে। সেখান থেকে সেরা চার দল খেলবে সেমিফাইনাল।

নারী বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট এবং পুরুষ বিভাগের ফাইনাল হবে ৩০ আগস্ট।

ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in হকি