Connect with us
ফুটবল

সিঙ্গাপুর ম্যাচে দেশের মানুষকে জয় উপহার দিতে চান মোরসালিন

Morsalin wants to gift the country’s people a victory in the Singapore match.
বাছাইপর্বটা ভালোভাবে করতে চায় বাংলাদেশ। ছবি- বাফুফে

কাগজে-কলমে আরও আগেই ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তবে বাছাইপর্বে এখনও একটি ম্যাচ বাকি আছে হামজা-মোরসালিনদের। চলতি মাসের শেষের দিকে অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে চূড়ান্ত পর্বে জায়গা করতে না পারলেও বাছাইপর্বটা ভালোভাবে করতে চায় লাল-সবুজের দল।

সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যে কারণে কিছুটা আগেভাগেই শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। আজ (১৭ মার্চ) থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করেছেন মোরসালিনরা। যে কারণে এবারের ঈদে ছুটিও পাচ্ছেন না ফুটলাররা। তবে সমর্থকদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে আসন্ন দুটি ম্যাচেই জয় চান এই ফরোয়ার্ড।

কিংস অ্যারেনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঈদে ছুটি না থাকায় আক্ষেপ প্রকাশ করেন মোরসালিন। তবে এই খুশির সময়ে সমর্থকের আনন্দ আরও বাড়িয়ে দিতে চান মোরসালিন, ‘আমরা তো পরিবারের সঙ্গে কেউ ঈদ করতে পারছি না। তো দিনশেষে চেষ্টা থাকবে এই দুটি ম্যাচে আমরা যেন ভালো একটা রেজাল্ট করতে পারি। আমাদের আশা থাকবে, দেশের মানুষকে জয় উপহার দেওয়া।’



এশিয়ান কাপ বাছাইয়ের সবশেষ ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। সফরকারীদের ১-০ গোলে হারিয়ে ২২ বছর পর জয়ের স্বাদ লাল-সবুজের দল। এই ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন মোরসালিন। আসন্ন দুটি ম্যাচেও গোল করে কিংবা গোল করিয়ে দলের জয়ের অবদান রাখতে চান মোরসালিন।

এই ফরোয়ার্ড আরও বলেন, ‘আমি সবসময় দলের হয়ে খেলার জন্য চেষ্টা করি। আমার প্রথম প্রাধান্য থাকবে কীভাবে দলকে জেতানো যায়। যদি সুযোগ আসে অবশ্যই গোল করার জন্য চেষ্টা করব। তবে গোল করানো বা দলকে জেতানোই হচ্ছে আমার প্রথম লক্ষ্য।’

আগামী ২৬ মার্চ ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবেন হামজা-জামাল-মোরসালিনরা।

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল