Connect with us
ক্রিকেট

শেষ বেলায় লিটন-শান্তদের ভালবাসায় সিক্ত প্রধান নির্বাচক

Lipu and others
ভালবাসায় সিক্ত নির্বাচক লিপু। ছবি: সংগৃহীত

জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্ব শেষ হলো আনন্দ আর আবেগ মেশানো এক স্মরণীয় মুহূর্তে। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ১১ রানের জয় তুলে নিয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আর এই সিরিজ জয়ের মধ্য দিয়েই শেষ হলো লিপুর দায়িত্বকাল।

শেষ ম্যাচের পর ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফদের কাছ থেকে আন্তরিক বিদায় নেন তিনি। সবার মুখে ছিল হাসি, ছিল কৃতজ্ঞতা। দেশের ক্রিকেটে এমন উষ্ণ বিদায় খুব একটা দেখা যায় না।

লিপুকে উদ্দেশ্য করে ব্যাটার লিটন দাস বলেন, প্রয়োজন হলে যেন সবসময় যোগাযোগ করেন তিনি। যেকোনো সময় পাশে থাকার আশ্বাসও দেন তিনি।



ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লিপুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলের ভালোর জন্য তিনি সবসময় নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। অনেক সময় কিছু অস্বস্তিকর পরিস্থিতি থাকলেও দলের স্বার্থকে তিনি সবার আগে রেখেছেন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, নির্বাচক ও অধিনায়কের মধ্যে মতবিনিময় হওয়াটা স্বাভাবিক। তাদের মধ্যেও এমন আলোচনা হয়েছে, তবে সবই ছিল দলের উন্নতির জন্য। এই কাজের অভিজ্ঞতা তিনি উপভোগ করেছেন বলেও জানান শান্ত।

দায়িত্বের শেষ দিনে দলের এমন ভালোবাসা আর সম্মান পেয়ে সন্তুষ্ট লিপু। মাঠের সাফল্যের সঙ্গে বিদায়ের এই মুহূর্ত তাকে আরও বেশি স্মরণীয় করে রাখবে।

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট