Connect with us
ক্রিকেট

পিএসএলের মাঝে নিউজিল্যান্ড সিরিজ, মুস্তাফিজদের এনওসি নিয়ে শঙ্কা

New Zealand series during the PSL, uncertainty over Mustafiz and others’ NOC.
এবারের পিএসএলে খেলবেন ৪ বাংলাদেশি ক্রিকেটার। ছবি- সংগৃহীত

চলতি মাসের শেষদিকে পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের। এবাবের আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন এক ঝাঁক ক্রিকেটার। তবে আগামী মাসের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। তাই পিএসএলে পুরো সময়ের জন্য বাংলাদেশি ক্রিকেটারদের ছাড়পত্র (এনওসি) পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

পিএসএল মাঠে গড়াবে ২৬ মার্চ থেকে, যা চলবে ৩ মে পর্যন্ত। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজ মাঠে গড়াবে ১৭ এপ্রিল থেকে, চলবে ২ মে পর্যন্ত। সেক্ষেত্রে লিগ পর্বের বেশকিছু ম্যাচ খেলার সুযোগ পেলেও নকআউট পর্বের ম্যাচে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে টি-টোয়েন্টি সিরিজে ক্রিকেটারদের ছাড় দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তবে ওয়ানডে থেকে নয়।

অর্থাৎ টি-টোয়েন্টি সিরিজ বাদ দিয়ে পিএসএলে খেলার অনুমতি দিতে পারে বিসিবি। তবে ওয়ানডে দলের ক্রিকেটারদের নিউজিল্যান্ড সিরিজে খেলতে হবে। দেশের একটি ক্রিকেটভিত্তিক পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।



তিন বলেন, ‘আমাদের যাদেরকে প্রয়োজন, স্বাভাবিকভাবেই ওয়ানডেতে আমরা কোনো আপোশ করবো না। তবে টি-টোয়েন্টিতে যদি মনে হয় একজন খেলোয়াড়কে ওখানে সুযোগ দিলে সে উন্নতি করতে পারবে এবং এখানে আমাদের বিকল্প আছে, সেক্ষেত্রে আমরা তাকে খেলার অনুমতি দেব।’

নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাইয়ের জন্য র‍্যাঙ্কিংয়ে নয়ের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে ২-১ ব্যবধানে জয় নিয়ে র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে টাইগাররা। তবে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে জায়গা পাকাপোক্ত এবং আরও উন্নতির সুযোগ রয়েছে টাইগারদের। তাই এই সিরিজে পুরো শক্তিমত্তা নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। তাই ওই সময় ক্রিকেটারদের পিএসএলে খেলার অনুমতি দেবে না বোর্ড।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল। এরপর ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। অন্যদিকে ২৮ এপ্রিল থেকে শুরু হবে পিএসএলের নকআউট পর্ব। সেক্ষেত্রে কেউ পিএসএলে খেলার সুযোগ পেলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবে না।

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট