Connect with us
ক্রিকেট

ভিডিও বার্তায় আহমেদ শেহজাদ

‘ভালবাসি’ বলে খেলাটা আমাদের হাতে ধরিয়ে জয় তুলে নিল বাংলাদেশ

Shezad
আহমেদ শেহজাদ। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে কোনো সংস্করণেই সফল হতে পারছে না পাকিস্তান। সবশেষ তিনটি সিরিজের একটিতেও জয় পায়নি তারা। নিজেদের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২–০ ব্যবধানে হারার পর কুড়ি ওভারের সিরিজেও জিততে পারেনি পাকিস্তান। আর এবার তিন ম্যাচের একদিনের সিরিজে ২–১ ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।

এমন পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। সিরিজ শেষ হওয়ার পর নিজের এক ভিডিও বার্তায় তিনি দলের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, “বাংলাদেশ যখন পাকিস্তানে এসে আমাদের টেস্টে হারিয়ে গেল, তখনও তারা সম্মান দেখিয়ে খেলল এবং জয় নিয়ে চলে গেল। এবার বাংলাদেশে গিয়েও একই ঘটনা ঘটল। তারা আবার আমাদের হারাল, আর আমরা শুধু অজুহাত খুঁজে যাচ্ছি।”



সাম্প্রতিক কুড়ি ওভারের বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তনের কথা বলা হয়েছিল। সেই সময় কয়েকজন পরামর্শকও নিয়োগ দেওয়া হয়। তবে এসব উদ্যোগে তেমন কোনো ফল আসেনি বলে মনে করেন শেহজাদ।

তার মতে, “অনেক আলোচনা হলো, পরামর্শক আনা হলো, নতুন কাঠামোর কথাও বলা হলো। কিন্তু শেষ পর্যন্ত লাভ কী হলো? সময় কেটে গেল, কিন্তু মাঠে তার কোনো পরিবর্তন দেখা গেল না।”

বাংলাদেশের বিপক্ষে একদিনের সিরিজে দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শেহজাদের মতে, আন্তর্জাতিক পর্যায়ের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই কিছু তরুণ ক্রিকেটারের ওপর বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “দলের ভেতরে যখন অভিজ্ঞ খেলোয়াড়রাই ভুল সিদ্ধান্ত নেয়, তখন তরুণদের পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে যায়। গাজি ঘুরি তো নিজে এসে বলেনি তাকে দলে নিতে। সে এখনো পুরোপুরি প্রস্তুত নয়। অথচ নিজেদের শক্তি ব্যবহার না করে অপ্রস্তুত তরুণদের ওপরই দায় চাপিয়ে দেওয়া হচ্ছে।”

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট