Connect with us
ক্রিকেট

পাকিস্তানের চেয়ে বাংলাদেশের বোলারদের এগিয়ে রাখলেন তালহা

Talha Jubair puts Bangladesh bowlers ahead of Pakistan’s
লাদেশের বোলারদের এগিয়ে রাখছেন তালহা জুবায়ের। ছবি- সংগৃহীত

বড় দাপটের সঙ্গে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে পরাজিত করেছিল বাংলাদেশ। নাহিদ-মিরাজদের বোলিং তোপে ১১৪ রানেই গুটিয়ে যায় সফরকারী। পরে তানজিদ তামিমের ঝোড়ো ফিফটিতে ম্যাচটি সহজেই ৮ উইকেটে জিতে নেয় টাইগাররা। তবে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে রান তাড়ায় নেমে ১১৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। তাতে বৃষ্টি আইনে ১২৮ রানের জয়ে সিরিজে সমতা ফেরার শাহিন আফ্রিদির দল।

প্রথম দুই ওয়ানডে শেষে জমে উঠেছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। দুই ম্যাচ শেষে সমতা বিরাজ করায় সিরিজের ভাগ্য নির্ধারিত হবে শেষ ম্যাচে। দু’দলই সিরিজ জয়ের লক্ষ্যে সমানে সমানে লড়াই চালাবে। দুটো ম্যাচেই দুই দলের জয়ের পেছনে বোলারদের ভূমিকাই ছিল বেশি। তবে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের বোলারদেরকেই এগিয়ে রাখছেন বিসিবির পেস বোলিং কোচ তালহা জুবায়ের। শাহিন-হারিসদের চেয়ে মুস্তাফিজ-তাসকিনদেরই এগিয়ে রাখছেন এই সাবেক ক্রিকেটার।

তালহা বলেন, ‘তাসকিন আর মুস্তাফিজ অভিজ্ঞতার দিক দিয়ে অনেক এগিয়ে। কারণ তারা বেশি ম্যাচ খেলেছে। তাদের উইকেটও বেশি। পাকিস্তানের শাহিন আফ্রিদি বাদে তেমন অভিজ্ঞ কেউ নেই। হারিস রউফ খেলছে, তবে তাসকিন-মুস্তাফিজদের মতো এত উইকেট নেই তার।’



তবে অভিজ্ঞতা থাকার পাশাপাশি সেটা মাঠে ভালোভাবে প্রয়োগ করাও প্রয়োজন বলে মনে করেন তালহা। তিনি বলেন, ‘আপনার অভিজ্ঞতা যদি মাঠে কাজে লাগাতে না পারেন, তাহলে কোনো লাভ নেই। অভিজ্ঞতাটা সবসময় মাঠে কাজে লাগাতে হবে, তাহলে ব্যাটাররাও সম্মান করবেন।’

অবশ্য মাঠের পারফরম্যান্সে দেখা গেছে ভিন্ন চিত্র। শাহিন আফ্রিদি দুই ম্যাচে শিকার করেছেন ৩ উইকেট। আর হারিস প্রথম ম্যাচে ছিলেন না। দ্বিতীয় ম্যাচে ৩টি উইকেট শিকার করেছেন এই পেসার। অন্যদিকে মুস্তাফিজ দুই ম্যাচে ২টি উইকেট পেয়েছেন। আর তাসকিনও দুই ম্যাচে ২টি উইকেটের দেখা পেয়েছেন।

ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট