Connect with us
ক্রিকেট

আইপিএল ২০২৬ : একনজরে প্রথম পর্বের সময়সূচি

IPL 2026 first phase schedule
আইপিএল ট্রফি। ছবি- সংগৃহীত

চলতি মাসের শেষের দিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের পর্দা উঠবে। আগামী ২৮ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে ১০ দলের জমজমাট লড়াই।

দুই মাসব্যাপী এই টুর্নামেন্টকে সামনে প্রথম পর্বের সূচি ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে গ্রুপ পর্বের প্রথম ২০টি ম্যাচের সূচি দেওয়া হয়েছে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সূচি পরে ঘোষণা করা হবে।

আগামী ২৮ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ১২ এপ্রিল পর্যন্ত প্রথম ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।



আইপিএলের প্রথম ২০ ম্যাচের সূচি-

তারিখম্যাচভেন্যুসময়
২৮ মার্চবেঙ্গালুরু-হায়দরাবাদবেঙ্গালুরুরাত ৮টা
২৯ মার্চমুম্বাই-কলকাতামুম্বাইরাত ৮টা
৩০ মার্চরাজস্থান-চেন্নাই গুয়াহাটিরাত ৮টা
৩১ মার্চপাঞ্জাব-গুজরাটমুলানপুররাত ৮টা
১ এপ্রিললখনৌ-দিল্লিলখনৌরাত ৮টা
২ এপ্রিলকলকাতা-হায়দরাবাদকলকাতারাত ৮টা
৩ এপ্রিলচেন্নাই-পাঞ্জাবচেন্নাইরাত ৮টা
৪ এপ্রিলদিল্লি-মুম্বাইদিল্লিবিকাল ৪টা
৪ এপ্রিলগুজরাট-রাজস্থানআহমেদাবাদরাত ৮টা

 

৫ এপ্রিলহায়দরাবাদ-লখনৌহায়দরাবাদবিকাল ৪টা
৫ এপ্রিলবেঙ্গালুরু-চেন্নাইবেঙ্গালুরুরাত ৮টা
৬ এপ্রিলকলকাতা-পাঞ্জাবকলকাতারাত ৮টা
৭ এপ্রিলরাজস্থান-মুম্বাইগুয়াহাটিরাত ৮টা
৮ এপ্রিলদিল্লি-গুজরাটদিল্লিরাত ৮টা
৯ এপ্রিলকলকাতা-লখনৌকলকাতারাত ৮টা
১০ এপ্রিলরাজস্থান-বেঙ্গালুরুগুয়াহাটিরাত ৮টা
১১ এপ্রিলপাঞ্জাব-হায়দরাবাদমুলানপুরবিকাল ৪টা
১১ এপ্রিলচেন্নাই-দিল্লিচেন্নাইরাত ৮টা
১২ এপ্রিললখনৌ-গুজরাটলখনৌবিকাল ৪টা
১২ এপ্রিলমুম্বাই-বেঙ্গালুরুমুম্বাইরাত ৮টা

 

উল্লেখ্য, আইপিএলের গত আসরের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাতে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষে প্রথম শিরোপার দেখা পায় বিরাট কোহলিরা।

ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট