Connect with us
ফুটবল

উজবেকিস্তানের কাছে হারের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন বাটলার

Buttler hints at stepping down after loss to Uzbekistan

বড় আশা নিয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে ভালো ফলাফল করে অলিম্পিক এবং বিশ্বকাপে খেলার সুযোগ ছিল বাংলাদেশের হাতে। তবে চীন ও উত্তর কুরিয়ার মতো শক্তিশালী দলের গ্রুপের পড়ে সুবিধা করতে পারেনি বাঘিনীরা। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের দল।

প্রথমে ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর উত্তর কোরিয়ার বিপক্ষে বেশ লড়াই করেছে বাংলার মেয়েরা। তবে সেই ম্যাচে ৫ গোল হজম করে পিটার বাটলারের শিষ্যরা। তবে প্রথম ম্যাচ হেরে গেলেও শেষ ম্যাচ জিতে বিভিন্ন সমীকরণ মিলিয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে।

তবে শেষ ম্যাচে হতাশ করেছে বাংলাদেশ। উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লাল-সবুজের দল। এমন বড় হারের পর ঋতুপর্ণাদের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ইংলিশ কোচ পিটার বাটলার।



সোমবার (৯ মার্চ) উজবেকিস্তান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন পিটার বাটলার। এ সময় তিনি বলেন, ‘আমি আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে যাচ্ছি। এখানে আমার ভবিষ্যৎ নিয়ে আমি ভাববো। আমি কী করতে চাই সেটা অনেকদিন ধরেই আমার মাথায় ঘুরছে।’

উজবেকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও দল ভালো খেলেছে বলে মনে করেন বাটলার। র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলের বিপক্ষে এমন হার স্বাভাবিকভাবেই দেখছেন এই ইংলিশ কোচ।

বাটলার বলেন, ‘আমরা খারাপ ফুটবল খেলিনি। ম্যাচের বিভিন্ন সময়ই আমরা ভালো ফুটবল খেলেছি। তবে যখন আপনি একটি দলের বিপক্ষে খেলবেন, যারা র‍্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে, শারীরিকভাবেও অনেক বেশি শক্তিশালী, তখন এমন ফলাফল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।’

তাছাড়া বাংলাদেশের হারের পেছনে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকাটাকেও দায়ী করেন বাটলার। তিনি বলেন, ‘তারা ম্যাচ বিশ্লেষণের জন্য অনেক আধুনিক সরঞ্জাম নিয়ে আসে। কিন্তু আমাদের সেগুলো নেই। এই সুবিধাটা আমরা পাইনি।’

ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল