
নারী এশিয়ান কাপে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ার পার্থে উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন দলের প্রধান প্রশিক্ষক পিটার বাটলার।
উত্তর কোরিয়ার বিপক্ষে আগের ম্যাচের দল থেকে তিনজনকে বাইরে রেখে নতুন তিনজনকে সুযোগ দেওয়া হয়েছে। অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমকে আবার একাদশে ফিরিয়েছেন কোচ। তাঁর জায়গায় আগের ম্যাচে খেলেছিলেন আইরিন।
এ ছাড়া প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় ম্যাচে একাদশে ছিলেন না উমহেলা মারমা। আজ তিনি আবার মূল দলে ফিরেছেন। সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রহমান আগের দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। আজ তাঁকে শুরু থেকেই খেলানো হচ্ছে।
বাংলাদেশ দলের নিয়মিত গোলরক্ষক রুপ্না চাকমা এ আসরে এখনো মাঠে নামার সুযোগ পাননি। টানা তৃতীয় ম্যাচেও গোলবারের দায়িত্বে রাখা হয়েছে মিলি আক্তারকে।
আজকের ম্যাচে একাদশে নেই শামসুন্নাহার ও নবীরা। আগের ম্যাচে তারা খেলেছিলেন।
প্রথম ম্যাচে বাংলাদেশ কোনো প্রথাগত স্ট্রাইকার ছাড়া খেলেছিল। কিন্তু আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ হওয়ায় আক্রমণভাগ শক্তিশালী করার চেষ্টা করেছেন কোচ বাটলার। উজবেকিস্তানের বিপক্ষে জিততে পারলে বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
ম্যাচটি পরিচালনা করবেন ইরানের রেফারি মানহাজ।
অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনেক প্রবাসী বাংলাদেশি বাস করেন। স্থানীয় সময় বিকেল পাঁচটায় ম্যাচ শুরু হবে। সোমবার কর্মদিবস হলেও অনেক প্রবাসী বাংলাদেশি কাজ শেষে মাঠে গিয়ে দলকে সমর্থন দেওয়ার পরিকল্পনা করছেন।
বাংলাদেশের একাদশ
গোলরক্ষক : মিলি আক্তার।
রক্ষণভাগ: শিউলি আজিম, শামসুন্নাহার, আফঈদা ও কোহাতি কিসকু।
মাঝমাঠ: মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, উমেলাহ মারমা ও আনিকা রানিয়া ।
ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৬/টিএ
























