Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে বিশাল সুখবর পেলেন বাংলাদেশের সোবহানা

সোবহানা মোস্তারি। ছবি- সংগৃহীত

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই সুখবর পেলেন বাংলাদেশ নারী দলের ব্যাটার সোবহানা মোস্তারি। আইসিসির মাসসেরা স্বীকৃতি পেয়েছেন এই টাইগ্রেস ব্যাটার। সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন সোবহানা।

২০২৬ সালের জানুয়ারি মাসের আইসিসির সেরা নারী খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার। আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকান বাঁহাতি পেসার টারা নরিসের সঙ্গে মনোনীত হয়েছিলেন সোবহানা।

জানুয়ারি মাসে গ্লোবাল কোয়ালিফায়ারে প্রথম ছয় ম্যাচে সোবহানা ৪৫.৮০৮ গড় ও ১৪৫.৮৪৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেছিলেন। বাংলাদেশের অপরাজিত থাকার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।



থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে জিতে বাংলাদেশ বিশ্বকাপ নিশ্চিত করে। ওই ম্যাচে সোবহানা টুর্নামেন্টে নিজের সেরা ৫৯ রান করেন এবং ম্যাচসেরা হন। পরে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি।

বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন সোবহানা। এর আগে ২০২৩ সালের নভেম্বরে নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন।

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট