Connect with us
ক্রিকেট

সেমিফাইনালে যেতে পাকিস্তানের কঠিন সমীকরণ, যা করতে হবে

Team pakistan
পাকিস্তানের টিকে থাকার লড়াই এখন রূপ নিয়েছে পাহাড়সম চ্যালেঞ্জে। ছবি- সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নাটকীয়তায় প্রতিটি ধাপ পার করছে টিম পাকিস্তান। সর্বশেষ ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচটি কলম্বোর মাঠে হলেও, এর দিকে চাতক পাখির মতো তাকিয়ে ছিল পাকিস্তান। সমীকরণ ছিল সোজাসাপ্টা— নিউজিল্যান্ড জিতলে পাকিস্তানের বিদায় নিশ্চিত। শুক্রবারের সেই ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে পাকিস্তানের লাইফ লাইন হয়েছে ইংল্যান্ড। তবে পাকিস্তানের টিকে থাকার এই লড়াই এখন রূপ নিয়েছে পাহাড়সম চ্যালেঞ্জে।

শনিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। সেমিফাইনালের টিকিট পেতে সালমান আগাদের দলের সামনে জয়ের কোনো বিকল্প তো নেই, বরং নিউজিল্যান্ডের নেট রান রেটকে টপকে যেতে পাকিস্তানকে করতে হবে এক ‘অসাধ্য সাধন’।

সুপার এইটের গ্রুপ-২ থেকে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে লড়াই এখন নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। নিউজিল্যান্ড ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট ও +১.৩৯০ রান রেট নিয়ে এগিয়ে আছে। অপরদিকে , ২ ম্যাচে ১ পয়েন্ট পাওয়া পাকিস্তানের রান রেট বর্তমানে ঋণাত্মক (-০.৪৬১)।



সেমিফাইনালে যেতে পাকিস্তানের সামনে কঠিন শর্ত

শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে পাকিস্তানের পয়েন্টও নিউজিল্যান্ডের সমান ৩ হবে। তবে রান রেটে নিউজিল্যান্ডকে টপকে যেতে হলে পাকিস্তানকে, আগে ব্যাটিং করলে ম্যাচটি জিততে হবে কমপক্ষে ৬৪ রানের বিশাল ব্যবধানে। আর পরে ব্যাটিং করলে শ্রীলঙ্কার দেওয়া লক্ষ্য পার করতে হবে মাত্র ১৩.১ ওভারের মধ্যে।

যদি পাকিস্তান ম্যাচটি জিতে যায় কিন্তু এই শর্তগুলো পূরণ করতে না পারে, তবে রান রেটের হিসেবে নিউজিল্যান্ডই চলে যাবে শেষ চারে। আর পাকিস্তান হেরে গেলে কোনো হিসেব ছাড়াই কিউইরা উঠে যাবে সেমিফাইনালে।

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট