Connect with us
ফুটবল

এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে কখন, পূর্ণাঙ্গ সময়সূচি

AFC Women's Asian Cup 2026
প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

দেশের নারী ফুটবলে শুরু হয়েছে এক সোনালি অধ্যায়। প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চ ‘এএফসি নারী এশিয়ান কাপ’ খেলতে এখন অস্ট্রেলিয়ায় রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ত্যাগ করার পর লম্বা ভ্রমণ শেষে শুক্রবার রাতে নিরাপদেই অস্ট্রেলিয়া পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রুপ পর্বের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের তুলনায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও, কোচ পিটার বাটলারের শিষ্যরা অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন বুকভরা আত্মবিশ্বাস নিয়ে।

মূল টুর্নামেন্ট শুরুর আগেই অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু আগেভাগে সেখানে গিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখানে একটি স্থানীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে তাদের। দলের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, ফল যাই হোক, নিজ দেশের খেলা দেখুন এবং আমাদের সমর্থন করুন।



এর আগে ঐতিহাসিক এই যাত্রায় নারী দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে, অদম্য ইচ্ছা থাকলে যে-কোনো বাধা জয় করা সম্ভব। এই যাত্রা কেবল ফুটবলের উন্নয়ন নয়, আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।

AFC Women's Asian Cup 2026 Bangladesh

এশিয়ান কাপে বাংলাদেশের পূর্ণাঙ্গ সময়সূচি (গ্রুপ ‘বি’)

আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় পর্দা উঠবে এই মেগা আসরের। গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো দেখে নিন এক নজরে-

তারিখপ্রতিপক্ষসময়ভেন্যু
৩ মার্চচীনদুপুর ২টাকমব্যাঙ্ক স্টেডিয়াম, অস্ট্রেলিয়া
৬ মার্চউত্তর কোরিয়াসকাল ৮টাকমব্যাঙ্ক স্টেডিয়াম, অস্ট্রেলিয়া
৯ মার্চউজবেকিস্তানদুপুর ৩টাপার্থ রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার

 

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল