Connect with us
ক্রিকেট

এতো এতো রেকর্ডের মালিক বাবরের ছন্দ হারালো কোথায়?

Babar Azam
বিশ্বকাপের মতো বড় আসরেও দলের ভরসা না হয়ে বোঝা হয়ে আছেন বাবর। ছকি- ক্রিকইনফো

টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক, সবচেয়ে দ্রুত দুই হাজার ও আড়াই হাজার রানের মাইলফলক, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি ও সবচেয়ে বাউন্ডারি হাঁকানোর রেকর্ড, সেই সাথে টি-টোয়েন্টি ব্যাটিং অলরাউন্ডারের সাবেক নাম্বার ওয়ান ব্যাটারই আজ ছন্দহীন!

বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য! টি-টোয়েন্টিতে একগুচ্ছ রেকর্ডের মালিক বাবর আজম বর্তমান ধুঁকছেন ব্যাট হাতে। পাচ্ছেন না রান। নেই ফর্ম। রান পেলেও সেটাও ধীরগতিতে। ওয়ানডে ফরম্যাটের মতো এগোচ্ছে বাবরের ব্যাট।

Babar Azam vs India

ভারতের বিরুদ্ধে ফ্লপ বাবর ৭ বলে ৫ রানে বোল্ড আউট হন।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ পর্যন্ত ৪টা ম্যাচে ব্যাট হাতে ক্রিজে নেমেছেন। সেখানে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৮ বলে খেলেছিলেন ১৫ রানের ইনিংস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪৬ রান তুলতে খেলেছিলেন ৩২ বল। স্ট্রাইক রেট ছিল ১৪৩।



চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে ক্রিজে নেমে সুপার ফ্লপ বাবর মাত্র ৭টি বল খেলে করেছিলেন ৫ রান! তার দলও বিধ্বস্ত হয় টিম ইন্ডিয়ার কাছে। গ্রুপপর্বের পরের ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ক্রিজে নামা লাগেনি বাবরের। তার আগেই জয় পায় পাকিস্তান।

সুপার এইটের প্রথম ম্যাচেও বাবরের ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি। পুরো ম্যাচটাই চলে যায় বৃষ্টির পেটে। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড-পাকিস্তান।

Babar vs ENG

ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিজে থিতু হয়ে ২৪ বলে ২৫ রান করেছেন বাবর।

আর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ম্যান ইন গ্রিনরা। সেখানে শাহিবজাদা ফারহান জ্বলে উঠলেও ছন্দে ফিরতে পারেননি বাবর। ধীর গতিতে ব্যাটিং করে ২৪ বলে করেছেন ২৫ রান। দলেও রানের গতিও কমিয়েছেন তিনি।

চার ম্যাচ ব্যাট হাতে নেমে মাত্র ৭টি চার মেরেছেন বাবর। ছক্কা নেই একটাও! এই চার ম্যাচে ৯১ রান করেছেন ৮১টি বল মোকাবেলা করে। অর্থাৎ স্ট্রাইক রেট মাত্র ১১২! টি-টোয়েন্টির মতো মারকাটারি বিশ্বকাপের আসরে এই স্ট্রাইক রেটে ব্যাটিং করা বাবরের নামের সাথে বড্ড বেমানান। যা দলকেও ব্যাকফুটে ঢেলে দিয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৬/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট