
জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এই ঘটনায় দেশের ক্রিকেটপাড়াসহ ক্রীড়াঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ মেহেদীর মা মমতাজ বেগম।
পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি এক শোক বার্তায় জানিয়েছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’
তার মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে।
৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মেহেদীর। তারও ৩ বছর আগে ২০১৮ সালে সিলেটের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক ক্যারিয়ার। আর ২০১৫ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন এই অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৬/এনজি
























