Connect with us
ফুটবল

রিয়ালের হারে কপাল খুললো বার্সার, ১৫ বছর পর ঘটলো এমন ঘটনা

মাঠে এমন ভূমিকায় দেখা গেলেও দল জেতাতে পারেননি এমবাপে। ছবি: ইপিএ

২০১১ সালের জানুয়ারিতে পুঁচকে ওসাসুনার কাছে লা লিগার ম্যাচে শেষবার হেরেছিল রিয়াল মাদ্রিদ। দীর্ঘ ১৫ বছর পর আবারও রিয়ালকে হারানোর স্বাদ পেয়েছে ওসাসুনা। আর প্রায় ১৫ বছর পরে রিয়ালের এই হারে স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ এসেছে বার্সেলোনার সামনে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ওসাসুনার ঘরের মাঠে শনিবার ম্যাচের শুরু থেকেই চাপে ছিল রিয়াল। লা লিগায় শিরোপা দৌড়ে এগিয়ে থাকা লস ব্লাঙ্কোসরা বড় ধাক্কা খেল। গোলরক্ষক থিবো কোর্তোয়ার ভুলে দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর ভিনিসিয়ুস জুনিয়রের গোলও দলকে রক্ষা করতে পারেনি।

ম্যাচের শেষ সময়ে গোল হজম করে ওসাসুনার কাছে ২-১ ব্যবধানে হেরে বার্সেলোনার হাতে নিজেদের ভাগ্য ছেড়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। কিন্তু ম্যাচটি জিতলে পাঁচ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল রিয়ালের সামনে।



ম্যাচের ৩৮তম মিনিটে থিবো কোর্তোয়া কাছ থেকে বুদিমিরের শট একহাতে অসাধারণভাবে ঠেকিয়ে দেন। পরে কর্নার থেকে আসা হেড পোস্টে লাগান ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড। প্রথমে বুদিমিরকে ডাইভিংয়ের অভিযোগে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু রিপ্লেতে দেখা যায়, গোলরক্ষক কোর্তোয়া তাকে ফাউল করেছিলেন। ভিএআর মনিটর দেখে সিদ্ধান্ত বদলে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে কোর্তোয়াকে ভুল দিকে পাঠিয়ে গোল করেন বুদিমির।

ম্যাচের ৭৩ মিনিটে সমতা ফেরান ভিনিসিয়ুস। ফেদেরিকো ভালভার্দের নিচু ক্রস থেকে বল জালে জড়ান তিনি। প্রায় পাঁচ মাস পর লিগে অ্যাওয়ে ম্যাচে গোল পেলেন এই ব্রাজিলিয়ান।

নাটকীয়তা চরমে ওঠে শেষ মুহূর্তে। বদলি নেমে রাউল গার্সিয়া দুর্দান্ত ভঙ্গিতে কোর্তোয়াকে পরাস্ত করলেও প্রথমে অফসাইডের পতাকা ওঠে। তবে ভিএআরের সহায়তায় গোলটি বৈধ ঘোষণা করা হয়। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও এই হারের ফলে রিয়ালের সংগ্রহ ২৫ ম্যাচে ৬০। অন্যদিকে এক ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে রিয়ালকে ছোঁয়ার অপেক্ষায় রয়েছে কাতালানরা। আর ১৫ বছর পর পাওয়া জয়ের সুবাদে ২৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকায় নবম স্থানে উঠে এসেছে ওসাসুনা।

রবিবার ঘরের মাঠে লেভান্তের মুখোমুখি হবে বার্সেলোনা। ওই ম্যাচ জিতলেই শীর্ষে উঠে যাবে হানসি ফ্লিকের দল। পেছনে পড়বে রিয়াল মাদ্রিদ

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ফুটবল