Connect with us
ফুটবল

মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানিয়ে বিশেষ বার্তা দিলো ফিফা

21 FEbruary FIFA
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ছবি- সংগৃহীত

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে পুরো বিশ্ব। বাঙালির এই গর্বের দিনে বিশেষ এক বার্তা দিয়ে এই শ্রদ্ধায় শামিল হয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা— ফিফা। কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি ফুটবলার সামিত সোমের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের শুভেচ্ছা জানিয়েছে সংস্থাটি।

ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়, যেখানে সামিত সোমের ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে— ‘ভিন্ন ভাষায় একই আবেগ।’ ছবির ভেতরেও বাংলায় স্পষ্টভাবে লেখা ছিল, ‘ফুটবলই আমাদের ভাষা।’

ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই বার্তার মাধ্যমে ফিফা বোঝাতে চেয়েছে যে ফুটবল যেমন একটি বৈশ্বিক ভাষা, তেমনি বাংলার প্রতি বাঙালির যে আবেগ, সেটিও অনন্য। তবে পোস্টটি কেবল বাংলাদেশের ব্যবহারকারীদের জন্যই ‘কাস্টম’ প্রাইভেসিতে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



হামজা চৌধুরীর পর প্রবাসী ফুটবলারদের মধ্যে যারা বিদেশের মাটিতে লাল-সবুজের পতাকাকে নতুন করে তুলে ধরছেন, তাদের অন্যতম সামিত সোম। ফিফার এই পোস্টে তাকে ব্যবহারের মাধ্যমে বিশ্ব ফুটবলে বাংলাদেশের ক্রমবর্ধমান পদচারণা ও প্রবাসী ফুটবলারদের অবদানের বিষয়টিই যেন প্রতীকীভাবে উঠে এল।

21 FEbruary FIFA (1)

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যেও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক বার্তায় তিনি বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষার অধিকার, তাদের স্মৃতি চিরদিন বাঙালির হৃদয়ে অম্লান হয়ে থাকবে। শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের গৌরব, আমাদের পরিচয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল পেজে একুশের চেতনাকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে জানিয়েছে, তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল