Connect with us
ক্রিকেট

দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন মাহমুদউল্লাহ-রিশাদরা

Riyad and Rishad
মাহমুদউল্লাহ ও রিশাদ। ছবি- সংগৃহীত

দেশের আকাশে দেখা গেছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ। বুধবার দিবাগত শেষরাতে সেহরি খাওয়ার মাধ্যদিয়ে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশে লিখেছেন, পবিত্র মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, রহমত, ক্ষমা ও অসীম বরকত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া রইল।

তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন সবার নেক আমল কবুলের দোয়া করে লিখেছেন, রমাদান মুবারাক। আল্লাহ এই পবিত্র মাসে সবার রোজা, নামাজ, দোয়া ও সব নেক আমল কবুল করুন। সবার পরিবারে শান্তি, রহমত ও বরকত নাজিল হোক।



অন্যদিকে, পেসার শরিফুল ইসলাম রমজানকে আত্মশুদ্ধির মাস হিসেবে উল্লেখ করেছেন। তিনি লেখেন, রমজান মানে আত্মশুদ্ধি, ধৈর্য আর আল্লাহর আরও কাছে যাওয়ার সুযোগ। সবার রোজা কবুল হোক। রমজান মোবারক।

মাঠের লড়াইয়ে ব্যস্ত থাকলেও এই পবিত্র মাসে ভক্তদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই টাইগার ক্রিকেটাররা প্রতিবারের মতো এবারও শুভেচ্ছা বার্তায় শামিল হয়েছেন।

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট