Connect with us
ক্রিকেট

বাংলাদেশের ২০২৮ বিশ্বকাপ নিশ্চিত করলো আইসিসি

bangladesh t 20 world cup
বাংলাদেশের এই উল্লাস দেখা যাবে ২০২৮ বিশ্বকাপে।

২০২৬ বিশ্বকাপ বয়কটের পর আগামী ২০২৮ বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে ছিল শঙ্কা। বাংলাদেশ কী ২০২৮ টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারবে- এমন প্রশ্ন উঠেছিল অনেকের মনে। সেই জল্পনার অবসান ঘটিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সর্বশেষ বিজ্ঞপ্তিতে আইসিপি নিশ্চিত করেছে, ২০২৮ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আসরটিতে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে টাইগারদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

কলম্বোয় নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ের পর চলতি বিশ্বকাপের সুপার এইট পর্বের লাইনআপ চূড়ান্ত হয়। পাকিস্তান ছাড়াও সুপার এইটে উঠেছে ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।



crifosports BD FLAG

এই উদযাপন দেখা নেই এবারের বিশ্বকাপে।

বিশ্বকাপের বাছাই নীতিমালা অনুযায়ী, সুপার এইটে ওঠা দলগুলো সরাসরি ২০২৮ আসরে জায়গা পাবে। আয়োজক হওয়ায় নিউজিল্যান্ডের অংশগ্রহণ আগে থেকেই নিশ্চিত ছিল। অস্ট্রেলিয়া এবার সুপার এইটে উঠতে না পারলেও স্বাগতিক হিসেবে তাদের খেলা নিশ্চিত।

২০ দলে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্ব পেরিয়ে আসবে ৮টি দল। বাকি ১২টির মধ্যে ৯টি নির্ধারিত হয়েছে এবারের আসরের পারফরম্যান্স ও স্বাগতিক মর্যাদার ভিত্তিতে। অবশিষ্ট তিনটি দল চূড়ান্ত হবে টি–টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী, যা ফাইনালের পরদিন ৯ মার্চ প্রকাশ করা হবে।

বর্তমান র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯ নম্বরে, আফগানিস্তান ১০ এবং আয়ারল্যান্ড ১২ নম্বরে রয়েছে। ৯ মার্চের আগে এমন কোনো আন্তর্জাতিক টি–টোয়েন্টি নেই যা এই অবস্থানে পরিবর্তন আনতে পারে। ফলে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের ২০২৮ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ কার্যত নিশ্চিত।

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৬/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট