Connect with us
ক্রিকেট

প্রথম ভোটের রোমাঞ্চে আকবর-সোহান ও রুমানা

Sohan and Romana Crickter
সোহান ও রুমানা। ছবি- সংগৃহীত

জুলাই অভ্যুত্থান পরবর্তী বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই দেশের কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের এই জোয়ারে শামিল হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের জন্য এবারের নির্বাচন ছিল জীবনের প্রথম ভোট দেওয়ার এক স্মরণীয় অভিজ্ঞতা।

রংপুরের নিজ এলাকায় প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। জীবনের প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এই তরুণ উইকেটরক্ষক ব্যাটার।

অন্যদিকে, জাতীয় দলের তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান তার নিজ এলাকা দৌলতপুরে প্রথমবার ভোট দিয়েছেন। নারী ক্রিকেটের পরিচিত মুখ রুমানা আহমেদও এবারই প্রথম নিজের ভোটাধিকার প্রয়োগ করার কথা গণমাধ্যমকে জানিয়েছেন।



নির্বাচনী বিশ্লেষকদের মতে, মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। দেশের বিশাল এক জনগোষ্ঠী আজ তাদের প্রতিনিধি নির্বাচনে ব্যস্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট