Connect with us
ক্রিকেট

নারীদের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

Bangladesh Women Cricket Team
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরে আলোচনায় নারীদের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের। বিপিএলের এবারের আসরের নিলামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন নারীদের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের। অবশেষে নারীদের সেই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট হিসেবে আগামী এপ্রিলে মাঠে গড়াবে খেলা।

আজ (বুধবার) সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানিয়েছে বিসিবি। আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম নারী বিপিএলের খেলা। নারীদের ক্রিকেটে উন্নতির লক্ষ্যেই আয়োজিত হবে এই টুর্নামেন্ট।

নারী বিপিএলের প্রথম সংস্করণে খেলবে তিনটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল। তবে ফ্র্যাঞ্চাইজি বা দলের নাম এখনও চূড়ান্ত হয়নি। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দেশি ক্রিকেটারদের তিন দলে ভাগ করা হবে।



তবে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে নিজেদের ইচ্ছেমতো বিদেশি ক্রিকেটারও দলে ভেড়াতে পারবে। বিদেশি খেলোয়াড় নিলে বিশ্বব্যাপী টুর্নামেন্টের পরিচিতির পাশাপাশি টুর্নামেন্ট প্রতিদ্বন্দ্বীতামূলক হবে বলেও মনে করে বিসিবি। তবে বিদেশি খেলোয়াড়ের সংখ্যার বিষয়ে কিছু জানানো হয়নি বিবৃতিতে।

নারী বিপিএলের প্রথম আসরের গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে থাকবেন বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান রুবাবা দৌলা। তার নেতৃত্বাধীন গভর্নিং কাউন্সিলই নারী বিপিএলের সার্বিক দিক দেখভাল করবে। এছাড়া যথাসময়ে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি, ড্রাফটের নিয়ম, খেলার ফরম্যাট, সূচি, ভেন্যু, ব্রডকাস্ট ও স্পন্সরদের নাম জানানোর ঘোষণা দিয়েছে বিসিবি।

ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট