Connect with us
ক্রিকেট

বিগ ব্যাশের পর পিএসএলেও দল পেলেন রিশাদ হোসেন

RISHAD HOSSAIN
রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত

বিগ ব্যাশ মাতানোর পর পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দল পেলেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। আজ (বুধবার) পিএসএলের নিলামে করাচি কিংস ও রাওয়ালপিন্ডির মধ্যে বিডিংয়ের লড়াই শেষে রিশাদকে নিজেদের দলে ভিড়িয়েছে নতুন দল টিম রাওয়ালপিন্ডি। ৩ কোটি পাকিস্তানি রুপিতে রিশাদ হোসেনকে দলে নিলো দলটি।

লাহোরের আজ দুপুরে শুরু হয়েছে পিএসএলের নতুন সংস্করণের নিলাম। স্পিনারদের মধ্যে প্রথমেই ওঠে রিশাদের নাম। লম্বা সময় বিডিংয়ের পর বাংলাদেশের তরুণ লেগ স্পিনারকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি।

সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় দলের হয়ে এবার পিএসএল মাতাবেন রিশাদ। গত বছর লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন তিনি, ৭ ম্যাচ খেলে রিশাদ নিয়েছিলেন ১৩ উইকেট।



এদিকে রিশাদের সাবেক দল লাহোরের জার্সিতে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। নিলামের আগেই সরাসরি চুক্তিতে কাটার মাস্টারকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে দল নিয়েছে পিএসএলের অন্যতম সফল এই দলটি।

এদিকে লাহোরের পেসার ত্রয়ীকে একসাথে মাঠে দেখতে মুখিয়ে আছে দর্শকরা।নিলামের আগে সরাসরি মুস্তাফিজ ও শাহীন আফ্রীদিকে ভেড়ানো লাহোর নিলাম থেকে দলে নিয়েছে পাকিস্তানি গতিদানব হারিস রউফকে।

তবে নিলামে রিশাদ ছাড়া এখন পর্যন্ত দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। মিরাজ, সাকিব, নাহিদ, লিটনরা রয়েছেন অবিক্রিত। আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে পিএসএলের নতুন সংস্করণ।

ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট