Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ থেকে ছিঁটকে গেলেন লঙ্কান তারকা অলরাউন্ডার

HASARANGA
হাসারাঙ্গা। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের একেবারে শুরুতেই দুঃসংবাদ পেল বিশ্বকাপের এবারের আসরের সহ-আয়োজক শ্রীলঙ্কা। বৈশ্বিক ক্রিকেটের এই জনপ্রিয় আসরের মাত্র এক ম্যাচ খেলেই আসর থেকে ছিটকে গেলেন লঙ্কান তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন দুশমন্থ হেমন্ত।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন মতে, পুরো আসরের জন্য ছিটকে যাওয়া হাসারাঙ্গার বিকল্প হিসেবে ইতোমধ্যে বোলিং অলরাউন্ডার দুশান হেমন্তকে দলে অন্তর্ভুক্ত করেছে শ্রীলঙ্কা।

লঙ্কান স্পিন বোলিং আক্রমণে অন্যতম ভরসার নাম হাসারাঙ্গা। ইনিংসের মাঝের ওভারগুলোতে উইকেট শিকার এবং প্রতিপক্ষের রানের গতি মন্থর করার ক্ষেত্রে তার কোনো বিকল্প নেই। তবে কেবল বোলিং নয়, লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার সামর্থ্যও রয়েছে তার।



বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম ওভারে বল করার সময় কাঁধে ব্যথা অনুভব করেন হাসারাঙ্গা। ওভার শেষ করে মাঠের বাইরে চলে যান তিনি। এরপর আবারও মাঠে ফেরে নিজের ৪ ওভার পূর্ণ করেন। মাত্র ২৫ রানের খরচায় তিনটি উইকেটও নেন হাসারাঙ্গা।

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট