Connect with us
ফুটবল

ফিফা বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনা-ব্রাজিলসহ বড় দলগুলোর ‘বেস ক্যাম্প’ কোথায়?

Worldcup 2026 Base camp
দলগুলো বেছে নিচ্ছে তাদের পছন্দের ‘বেস ক্যাম্প’। ছবি- ক্রিফো স্পোর্টস

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে শুরু হয়ে গেছে বিশাল কর্মযজ্ঞ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো— এই তিন দেশে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া বিশ্ব আসরে অংশ নেবে রেকর্ড ৪৮টি দেশ। দীর্ঘ এই যাত্রায় ফুটবলারদের ক্লান্তি কমাতে এবং সেরা প্রস্তুতি নিশ্চিতে দলগুলো বেছে নিচ্ছে তাদের পছন্দের ‘বেস ক্যাম্প’।

সুবিধাজনক ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন জায়গাগুলো নিজেদের দখলে নিতে ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে বিশ্বফুটবলের গ্রেটরা।

দ্য অ্যাথলেটিকের তথ্যমতে, অনেক বড় দলই ইতোমধ্যে তাদের ঠিকানা (বেস ক্যাম্প) চূড়ান্ত করে ফেলেছে।



আর্জেন্টিনা : মেসিদের ডেরা কানসাস সিটি

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা তাদের আস্তানা গড়ছে কানসাস সিটিতে। টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসি ও তার দল ব্যবহার করবে এমএলএস ক্লাব স্পোর্টিং কেসির প্র্যাকটিস মাঠ। যাতায়াত এবং ভৌগোলিক দূরত্বের কথা চিন্তা করে এই শহরটিকেই আদর্শ মনে করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ব্রাজিল : সেলেসাওদের ঠিকানা নিউইয়র্ক

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বেছে নিয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ‘রেড বুল পারফরম্যান্স সেন্টার’। নিউইয়র্ক সিটি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের এই সেন্টারে রয়েছে ৮টি পূর্ণ মাপের ফুটবল মাঠ। বিশ্বকাপের সময় যার নাম হবে ‘কলাম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটি’।

Fifa worldcup2026

Fifa worldcup2026

ফ্রান্স ও স্পেন : ঐতিহ্যের খোঁজে বোস্টন ও টেনেসি

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ডেরা বাঁধছে টেনেসি অঙ্গরাজ্যের চ্যাটানুগা শহরে। তারা থাকবে এম্বেসি সুইটস হোটেলে এবং অনুশীলন করবে বেলর স্কুলে। অন্যদিকে, গতবারের রানার্সআপ ফ্রান্স আস্তানা গাড়ছে ঐতিহাসিক বোস্টন শহরে। ফোর সিজনস হোটেলে থেকে বাবলসন কলেজের মাঠে ঘাম ঝরাবেন এমবাপেরা।

জার্মানি ও ক্রোয়েশিয়া

জার্মানরা নর্থ ক্যারোলাইনার উইনস্টন-সালেমে তাদের মূল কেন্দ্র বানাচ্ছে। ওয়েইক ফরেস্ট ইউনিভার্সিটির ঐতিহাসিক ফুটবল মাঠে চলবে তাদের অনুশীলন। অন্যদিকে, গত দুই আসরের চমক ক্রোয়েশিয়া তাদের আস্তানা গাড়ছে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায়।

উরাগুয়ে : পর্যটনকেন্দ্রে রাজকীয় প্রস্তুতি

উরুগুয়ে সম্ভবত সবচেয়ে জাঁকজমকপূর্ণ বেস ক্যাম্পটি বেছে নিয়েছে। মেক্সিকোর বিখ্যাত পর্যটনকেন্দ্র প্লেয়া দেল কারমেনে থাকবে তারা। সাদা বালু আর নীল সমুদ্রের এই মনোরম পরিবেশেই চলবে তাদের বিশ্বজয়ের পরিকল্পনা।

ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ফুটবল