Connect with us
ফুটবল

রোনালদোর চিন্তা বাড়িয়ে আল-হিলালে যোগ দিলেন করিম বেনজেমা

karim benzema al hilal ronaldo (1)
ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। ছবি- সংগৃহীত

গত আসরের চ্যাম্পিয়ন দল আল-ইত্তিহাদ ছেড়ে হঠাত চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

এই দলবদল কেবল আল-হিলালকে শক্তিশালী করেনি, বরং ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপা জয়ের স্বপ্নকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায়।

সাবেক ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা সোমবার আল-হিলালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেন। গত মৌসুমে আল-ইত্তিহাদকে লিগ শিরোপা জেতাতে প্রধান ভূমিকা রাখা এই ফুটবলার এখন সৌদি আরবের সবচেয়ে সফল ক্লাবের সদস্য। বর্তমানে লিগ টেবিলের শীর্ষে থাকা আল-হিলাল, বেনজেমাকে দলে নিয়ে নিজেদের শক্তিমত্তা আরও কয়েক গুণ বাড়িয়ে নিল।



২০২২ সালে সৌদি আরবে পা রাখার পর থেকে এখন পর্যন্ত কোনো বড় ট্রফি জিততে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে তার দল আল-নাসর লিগ টেবিলে মাত্র এক পয়েন্টের ব্যবধানে আল-হিলালের পেছনে রয়েছে। রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের সতীর্থ বেনজেমার এই দলবদল এখন রোনালদোর জন্য বড় বাধা হয়ে দাঁড়ালো।

গুঞ্জন রয়েছে, আল-নাসরের ট্রান্সফার কার্যক্রম নিয়ে রোনালদো নিজেও ব্যক্তিগতভাবে অসন্তুষ্ট।

রেকর্ড গড়া আল-হিলালের নতুন রূপ

২১টি লিগ শিরোপার মালিক আল-হিলাল বর্তমানে কোচ সিমোনে ইনজাগির অধীনে দুর্দান্ত ফর্মে রয়েছে। গত ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া দলটি এখন বেনজেমাকে নিয়ে আরও অপ্রতিরোধ্য। পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী বেনজেমার উপস্থিতি এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়েও দলটিকে বাড়তি প্রেরণা যোগাবে।

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল