Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা হ্যাটট্রিক! এমন নজির মাত্র এক বোলারের

ICC T20 World Cup bawlar
টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি- সংগৃহীত

ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তবে কিছু রেকর্ড এমনভাবে লেখা হয় যা ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে থাকে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আসর। ২০ দলের এই মহাযুদ্ধ শুরুর আগে ক্রিকেট ভক্তদের মনে বারবার ফিরে আসছে গত আসরের একটি অবিশ্বাস্য রেকর্ড। যে কীর্তির একমাত্র নায়ক অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স।

২০২৪ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল টিম ইন্ডিয়া। সেবার ভারতের ট্রফি জয়ের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন প্যাট কামিন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তিনিই একমাত্র বোলার, যিনি টানা দুটি ম্যাচে হ্যাটট্রিক করার নজির গড়েছেন।

২০২৪ সালের জুন মাসে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে কামিন্স ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিলেন ২০ জুন ২০২৪। বাংলাদেশের ইনিংসের শেষ দিকে তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ এবং শেখ মেহেদী হাসানকে পরপর তিন বলে আউট করে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে সেই ম্যাচটি অস্ট্রেলিয়া ২৮ রানে জিতে নেয়।



এর ঠিক দুই দিন পর, ২২ জুন ২০২৪। কিংস্টনে আফগানিস্তানের বিপক্ষে আবারো জ্বলে ওঠে কামিন্সের বল। করিম জানাত, রশিদ খান এবং গুলবাদিন নাইবকে ফিরিয়ে দিয়ে গড়ে ফেলেন টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড।

যদিও আফগানদের বিপক্ষে সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারের মুখ দেখতে হয়েছিল, কিন্তু কামিন্সের এই ব্যক্তিগত অর্জন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে স্থান পেয়েছে।

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট