Connect with us
ক্রিকেট

চূড়ান্ত হলো অদম্য বাংলাদেশের খেলোয়াড় তালিকা, কোন দলে কারা?

BANGLADESH CRICKET TEAM
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে খেলা না হওয়ায় বড় বিরতি পাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। এই বিরতিতে খেলোয়াড়দের মানসিক ও অর্থনৈতিক দিক বিবেচনা করে নতুন টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (রোববার) চূড়ান্ত হলো তিন দলের এই টুর্নামেন্টের খেলোয়াড় তালিকা। 

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ নামে তিন দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে খেলবেন মোট ৩৯ জন ক্রিকেটার। অর্থাৎ প্রতি স্কোয়াডে আছেন ১৩ জন করে ক্রিকেটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধুমকেতু একাদশের অধিনায়কত্বে রয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। এখানে রয়েছেন জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই।



নাজমুল হাসান শান্তের নেতৃত্বে অদম্য বাংলাদেশ টুর্নামেন্টে খেলবে দুর্বার একাদশ। শান্তের পাশাপাশি দলটিতে রয়েছেন মোহাম্মাদ সাইফউদ্দিন ও নুরুল হাসান সোহানরা। এছাড়াও বাংলাদেশ ‘এ’ দলের বেশিরভাগ খেলোয়াড়ই এই দলে।

আর উদীয়মান ও সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে সাজানো দুরন্ত একাদশের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা চার ক্রিকেটারও আছেন এই দলে। এছাড়া সাম্প্রতিক সময়ে আলো ছড়ানো ক্রিকেটারদের রাখা হয়েছে এই দলে।

খেলোয়াড়দের পাশাপাশি তিন দলের কোচিং প্যানেলও চূড়ান্ত করেছে বিসিবি। মোহাম্মদ সালাহউদ্দীন ও মোহাম্মদ আশরাফুল থাকছেন ধুমকেতুর প্রধান ও সহকারী কোচ হিসেবে, দুর্বারের দায়িত্বে থাকছেন মিজানুর রহমান বাবুল ও তুষার ইমরান, আর দুরন্তের কোচ হিসেবে থাকবেন সদ্য বিপিএল জয়ী কোচ হান্নান সরকার, রাজিন সালেহ।

অদম্য কাপের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো টুর্নামেন্টে চালু হতে যাচ্ছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। এছাড়াও প্রতি ম্যাচ শুরুর আগে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলা শুরুর আগে বিকেল ৪টায় থাকবে সাংস্কৃতিক আয়োজন, আর ৬টা থেকে শুরু হবে মাঠের খেলা।

একনজরে খেলোয়াড় তালিকা:

ধুমকেতু একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম

দুর্বার একাদশ

হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ

দুরন্ত একাদশ

জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হাসান, রকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট